Kashem Siddique: ‘গিয়ে দেখলাম দিদি কোথাও নেই…’, ভুল বোঝানো হয়েছিল বলে কালীঘাট-শিবিরে ফিরলেন কাশেম সিদ্দিকী

Kalighat-Trinamool Congress: কাশেম সিদ্দিকী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছে এলেন। সেদিনই আমডাঙার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান দেখা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই রফিকুর রহমানকে সরিয়েই ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে আমডাঙায় প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Kashem Siddique: গিয়ে দেখলাম দিদি কোথাও নেই..., ভুল বোঝানো হয়েছিল বলে কালীঘাট-শিবিরে ফিরলেন কাশেম সিদ্দিকী
কাশেম সিদ্দিকীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2026 | 7:53 PM

কলকাতা: ঋতব্রত-শিবির থেকে কালীঘাট শিবিরে ফিরলেন বিধায়ক কাশেম সিদ্দিকী (Kashem Siddique)। আমডাঙার বিধায়কের দাবি, তাঁকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত আছেন ভেবেই নাকি ঋত-শিবিরে চলে গিয়েছিলেন কাশেম। আজ, সোমবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিক বৈঠক করেন কাশেম।

কাশেম সিদ্দিকী বুঝিয়ে দিয়েছেন, তিনি মমতার নেতৃত্বে তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। তিনি বলেন, “দিদি আছেন ভেবে গিয়েছিলাম। তারপর দেখি, দিদি নেই। কোনও জায়গায় দিদির কোনও গল্প নেই। দিদিকে দেখে মানুষ ভোট দিয়েছেন। দিদির পোস্টার নিয়ে আমডাঙায় ঘুরেছি। দিদি যেখানে আমরাও সেখানে।”

কুণাল ঘোষ বলেন, “কোনও একটা কনফিউশন তৈরি করে, ভুল বুঝিয়ে সই করতে বলা হয়েছিল। যে কারণে সই করানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।”

এদিকে, কাশেম সিদ্দিকী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছে এলেন। সেদিনই আমডাঙার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান দেখা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই রফিকুর রহমানকে সরিয়েই ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে আমডাঙায় প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশেমের সিদ্ধান্তের কথা শুনে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বলেন, “উনি তো ওইদিকেই আছেন। আগে আমডাঙায় গিয়ে দেখান।” উল্লেখ্য, দিনকয়েক আগে পরিবহনমন্ত্রী অর্জুন সিং যখন আমডাঙায় কর্মসূচিতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে রফিকুরকে দেখা যায়, কাশেম সিদ্দিকীকে দেখা যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us