Kolkata Airport: কলকাতা থেকে পরপর ঘুরিয়ে দেওয়া হল বিমান, নামানো হল বাংলাদেশেও

Weather Update: আজ শনিবারও ঝড়-বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

Kolkata Airport: কলকাতা থেকে পরপর ঘুরিয়ে দেওয়া হল বিমান, নামানো হল বাংলাদেশেও
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 28, 2026 | 3:44 PM

কলকাতা: গত বৃহস্পতিবার দমদমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করার সময় বাধার মুখে পড়তে হয়। দীর্ঘক্ষণ ধরে আকাশে চক্কর কাটে বিমান। প্রায় দেড় ঘণ্টা পর অবতরণ করে। সেই পরিস্থিতির বদল হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান অবতরণ করতে গিয়েও অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপর একাধিক বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হল।

শুক্রবার রাতে প্রবল ঝড়-বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। স্বাভাবিকভাবেই আকাশপথে প্রভাব পড়ে। কলকাতায় নামতে অসুবিধা হওয়ায় একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয় শনিবারও।

শনিবার যে বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে

১. ফ্লাই দুবাই FZ0461 DXB-CCU বিমান ঘুরিয়ে বাংলাদেশের ঢাকায় নামানো হয়েছে।

২. ইন্ডিগো 6E6708 HYD-CCU বিমান কলকাতায় নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে নাগপুর বিমানবন্দরে নামানো হয়।

৩. এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX1871 BLR-CCU বিমান ঘুরিয়ে লখনউ এয়ারপোর্টে নামানো হয়।

৪. থাই এয়ারওয়েজের TG0313 BKK-CCU বিমানও কলকাতার বদলে ঢাকায় অবতরণ করানো হয়েছে।

আজ শনিবারও ঝড়-বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Follow Us