Garfa: ১৮-র যুবকের গায়ে ‘আগুন’ দিয়ে ভিডিয়ো, রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা গড়ফায়!

Kolkata Youth Set on Fire Over Reels: হালতুর লেনিননগর পুকুর পাড়ের ধারে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, গত ২৭ অক্টোবর কাজ সেরে বাড়ি ফিরছিলেন আক্রান্ত যুবক। কয়েক জন যুবক পুকুর পাড়ের ধারে আড্ডা মারছিল। ১৮ বছরের যুবক যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন, তখন তাকে ডেকে নিয়ে এসে সিমেন্টের বেঞ্চে বসায়।

Garfa: ১৮-র যুবকের গায়ে আগুন দিয়ে ভিডিয়ো, রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা গড়ফায়!
যুবকের গায়ে আগুন!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2026 | 11:57 AM

কলকাতা: রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা খাস কলকাতায়। হাড়হিম করা ঘটনা গড়ফা থানার এলাকার হালতুতে। যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে রাখার অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পাকড়াও হয়েছে ২ নাবালক।

হালতুর লেনিননগর পুকুর পাড়ের ধারে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, গত ২৭ অক্টোবর কাজ সেরে বাড়ি ফিরছিলেন আক্রান্ত যুবক। কয়েক জন যুবক পুকুর পাড়ের ধারে আড্ডা মারছিল। ১৮ বছরের যুবক যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন, তখন তাকে ডেকে নিয়ে এসে সিমেন্টের বেঞ্চে বসায়। অভিযোগ, কিশোরকে জোর করে পেট্রল খাওয়ানোর চেষ্টা করা হয়। পেট্রল খাওয়াতে না পারায়, তাঁর গায়েই ঢেলে দেওয়া হয় পেট্রল, এরপর আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ, গোটা বিষয়টি মোবাইলে ভিডিয়োও করা হয় রিল বানানোর জন্য। কোনও রকমে জ্বলন্ত অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান ওই যুবক। কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। তাঁর শরীরে আগুনে পোড়া ঘা এখন দগদগে। ইতিমধ্যেই গড়ফা থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে অর্ঘ্য সহ- মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ২ নাবালককেও পাকড়াও করা হয়েছে।

আক্রান্ত যুবক বলেন, “সেদিন কাজ সেরে ফিরছিলেন। আমাকে ওরা ভালোভাবেই ঢাকল। তারপর পুকুরপাড়ে বসিয়ে মদের পেগ বানিয়ে দেয়। কিন্তু আমি বুঝতে পেরে যাই তাতে পেট্রল মেশানো। এরপর হেলমেট পরিয়ে থাপ্পড় মারা হচ্ছিল। পেট্রল গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমি ছুটে পালাই।” কিন্তু কেন এমনটা? যুবক বললেন, “৬ মাস আগে আমার কাছে পাঁচশো টাকা পেত। আমি মিটিয়েও দিয়েছিলাম। তারপরও আমার ওপর পুরনো রাগ ছিল।”

Loading...
Unable to load recommendations.
Follow Us