Kolkata Metro Service Disrupted: লাইনে উপড়ে পড়ল গাছ! ব্লু লাইনে আংশিক বন্ধ মেট্রো চলাচল, চরম দুর্ভোগ যাত্রীদের

Kolkata Metro Service: যারা এই সময়ে মেট্রোয় ছিলেন, তাদের চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। ময়দান মেট্রো স্টেশনেই যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। গাছ সরানোর পর মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

Kolkata Metro Service Disrupted: লাইনে উপড়ে পড়ল গাছ! ব্লু লাইনে আংশিক বন্ধ মেট্রো চলাচল, চরম দুর্ভোগ যাত্রীদের
ফাইল চিত্র।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 07, 2026 | 4:01 PM

কলকাতা: ভরদুপুরে মেট্রো-বিভ্রাট। বন্ধ ব্লু লাইনের আংশিক মেট্রো চলাচল। চরম ভোগান্তির মুখে যাত্রীরা। জানা গিয়েছে, এক পশলা ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে মেট্রো লাইনের উপরে পড়ে যাওয়াতেই যাবতীয় সমস্যার সূত্রপাত। আপাতত মেট্রো চলাচল বন্ধ গড়িয়া থেকে রবীন্দ্র সদন পর্যন্ত।

কী ঘটেছে?

ঝড়-বৃষ্টিতেই বিপত্তি। আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ এবং নেতাজি অর্থাৎ কুদঘাট মেট্রো স্টেশনের মাঝে গাছের ডাল ভেঙে পড়ে। ডাউন লাইনে গাছ পড়ে যাওয়ার জেরে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চলছে। টালিগঞ্জের দিকে ডাউন লাইনে মেট্রো চলছে না।

এদিকে যারা এই সময়ে মেট্রোয় ছিলেন, তাদের চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। ময়দান মেট্রো স্টেশনেই যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। গাছ সরানোর পর মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণ সময় লাগবে, তা এখনও বলা যাচ্ছে না।

Follow Us