Chetla House Collapse: দুপুরের খাবার খাচ্ছিলেন অটোতেই বসে! দমকা ঝড়ে ভিতরেই থেঁতলে গেলেন চালক…কলকাতায় ভয়াবহ ঘটনা

Auto Driver Dies in Storm: ঝড়ে চেতলায় পুরনো বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক অটোচালকের। নাম প্রবীণ কুমার ঠাকুর।  দুর্ঘটনার খবর পেয়েই নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে বাড়িতে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Chetla House Collapse: দুপুরের খাবার খাচ্ছিলেন অটোতেই বসে! দমকা ঝড়ে ভিতরেই থেঁতলে গেলেন চালক...কলকাতায় ভয়াবহ ঘটনা
ইনসেটে মৃত অটোচালকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2026 | 10:43 PM

কলকাতা: ঘণ্টা দেড়েকের ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতা-শহরতলি। রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও। তবে টাকার অঙ্কের পরিমাণ এখনও জানানো হয়নি। ঝড়ে চেতলায় পুরনো বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক অটোচালকের। নাম প্রবীণ কুমার ঠাকুর।  দুর্ঘটনার খবর পেয়েই নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে বাড়িতে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবীণ পেশায় অটোচালক ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি অটো চালিয়ে বাড়িতে এসেছিলেন দুপুরের খাওয়ার খেতে। বাড়ির কাছে অটোটি পার্ক করে তিনি  ভিতরেই বসে ছিলেন। ঠিক সেই সময়  ঝড়ে পাশের একটি আম গাছ থেকে আম পড়তে শুরু করে, তিনি কুড়াতে যান। আর তাতেই বিপত্তি পাশে থাকা একটি পুরনো বাড়ির দেওয়াল ভেঙে তাঁর ওপর পড়ে। মাথায় গুরুতর চোট পান তিনি।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে তাঁর। এদিন সন্ধ্যায় মন্ত্রী এলাকা পরিদর্শনে যান, মৃতর পরিবারের সঙ্গে দেখা করেন। কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি বিধায়ক ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায়। বিধায়ক খোঁজ না নেওয়ায় ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।

 

Follow Us