Supratim Sarkar: ফের নতুন দায়িত্ব, এবার সুপ্রতিম সরকারকে ভিনরাজ্যে পাঠাল কমিশন

Election Commission: রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে থাকা আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর পর তাঁকে শিশু ও নারী কল্যাণ দফতরের সচিব পদে নিয়োগ করে রাজ্য সরকার। পরে রাজ্য থেকেই জগদীশ প্রসাদ মিনাকে অন্য রাজ্যে নিয়ে চলে যায় কমিশন। তাঁকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয়েছে।

Supratim Sarkar: ফের নতুন দায়িত্ব, এবার সুপ্রতিম সরকারকে ভিনরাজ্যে পাঠাল কমিশন
সুপ্রতীম সরকারImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 04, 2026 | 1:56 PM

কলকাতা: রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের পর এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। ফের রাজ্যের উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হল ভিনরাজ্যে। ভোট ঘোষণা হওয়ার পরই আইপিএস সুপ্রতিম সরকারকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এডিজি সিআইডি করা হয়েছিল তাঁকে। এবার ভিনরাজ্যে পুলিশ অবজারভারের দায়িত্ব দেওয়া হল সেই আধিকারিককে। তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালনের নির্দেশিকে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১ অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় একাধিক আসনে দায়িত্ব প্রদান করা হয়েছে তাঁকে। তাঁর অধীনে থাকবে তিরুনেলভেলি, আম্বাসামুদ্রাম, পলায়মকোট্টাই, নাঙ্গুনেরি, রাধাপুরম। 

এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে থাকা আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর পর তাঁকে শিশু ও নারী কল্যাণ দফতরের সচিব পদে নিয়োগ করে রাজ্য সরকার। পরে রাজ্য থেকেই জগদীশ প্রসাদ মিনাকে অন্য রাজ্যে নিয়ে চলে যায় কমিশন। তাঁকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয়েছে।

ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে একের পর এক অফিসারের পদ বদল করা হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে। ঘোষণার দিন রাতেই সরানো হয় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে। সরানো হয় রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি-কে। তারপর একে একে একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপারের বদলি করা হয়েছে। এই ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছেন তিনি।

Follow Us