Weather Update News: ষষ্ঠী ও সপ্তমীতে হালকা বৃষ্টি! একনজরে আবহাওয়ার আপডেট দেখুন

Kolkata: আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পুজোর শুরুতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে উৎসবের দিনগুলোতে আবহাওয়া অনেকটাই শুষ্ক ও অনুকূল থাকার কথা বলা হয়েছে।

Weather Update News: ষষ্ঠী ও সপ্তমীতে হালকা বৃষ্টি! একনজরে আবহাওয়ার আপডেট দেখুন
দুর্গাপুজোয় আবহাওয়াImage Credit source: Meta AI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2026 | 6:52 PM

কলকাতা: প্রতিবার পুজোয় একটায় প্রশ্ন মাথায় ঘোরে বৃষ্টি হবে কি হবে না। বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে ভেসেছে শহর। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পুজোর শুরুতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে উৎসবের দিনগুলোতে আবহাওয়া অনেকটাই শুষ্ক ও অনুকূল থাকার কথা বলা হয়েছে। এক নজরে দেখে নিন কবে কোথায় বৃষ্টি হবে।

অর্থাৎ,

প্রতিপদ- মূলত শুকনো আবহাওয়া

দ্বিতীয়া- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস।

তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূ্ম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ষষ্ঠী ও সপ্তমী- হালকা বৃষ্টির পূর্বাভাস

অষ্টমী, নবমী ও দশমীতে-শুকনো আবহাওয়া থাকছে

এটা গেল দক্ষিণবঙ্গের পূর্বাভাস। এবার আসি উত্তরবঙ্গের আপডেটের দিকে।

উত্তরবঙ্গে ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস

১৬ অক্টোবর ও ১৭ অক্টোবর: হালকা বৃষ্টির পূর্বাভাস

১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর: মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস

 

Loading...
Unable to load recommendations.
Follow Us