Kunal Ghosh: ‘মিষ্টি মুখটাও করেননি নি…’, মমতার বাড়িতে এবারের ভাইফোঁটায় কারা কারা? আবারও বিস্ফোরক কুণাল

Kunal Ghosh On Mamata Banerjee: কুণাল বললেন, এবার নাকি বিজয়াতে মিষ্টিমুখও করেননি মমতা।  তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া তে মিষ্টি মুখ করেন নি । ওনার কর্মসূচি সম্পর্কে বলতে পারব না। আমার কাছে তথ্য নেই।" এবারের দুর্গাপুজোতেও মমতাকে সেভাবে বাইরে দেখা যায়নি। কেবলমাত্র নিজের পাড়ার পুজোরই উদ্বোধন করেছিলেন তিনি।

Kunal Ghosh: মিষ্টি মুখটাও করেননি নি..., মমতার বাড়িতে এবারের ভাইফোঁটায় কারা কারা? আবারও বিস্ফোরক কুণাল
মমতার বাড়ি (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2026 | 5:17 PM

কলকাতা: কালীপুজোই ছাপ ছেড়ে গিয়েছিল। যে বাড়ির কালীপুজোয় সন্ধ্যা থেকেই থাকত উপচে পড়া ভিড়, দাপুটে নেতাদের আনাগোনা, এবার কালীপুজোয় সেই ৩০/বি হরিশ চ্যাটার্জির বাড়ি ছিল কার্যত শুনশান। হাতে গোনা একেবারেই খুব পরিচিতদের ভিড় ছিল। সে অর্থে কোনও চেনা দাপুটে নেতার মুখ দেখা যায়নি। এবার ভাইফোঁটার অনুষ্ঠানেও জৌলুস অনেকটাই ফিকে।

অতীতে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভাইফোঁটা ও কালীপুজোর দিনে তাঁর বাড়ি নেতা-মন্ত্রী ও টলিউড তারকাদের ভিড়ে গমগম করত। প্রতি বছরই ভ্রাতৃদ্বিতীয়ায় বাবুন-সহ নিজের পাঁচ ভাইকে ফোঁটা দেন মুখ্যমন্ত্রী। তাঁর মোট ছয় ভাইয়ের মধ্যে এক জন প্রয়াত হয়েছেন। তবে এ বার ভ্রাতৃদ্বিতীয়ার আগে বাবুনকে ফোঁটা দেওয়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। থাকতেন দাপুটে নেতারাও। কে নিতেন না মমতার হাত থেকে ফোঁটা! মুকুল রায় থেকে শুরু করে অরূপ-ফিরহাদ, তৃণমূলের প্রথম সারির নেতা, যাঁরা প্রথম থেকেই সহযোদ্ধা, প্রত্যেকেই ফোঁটা নিতেন মমতার হাত থেকে। আগেরবার সবাইকে চমকে দিয়ে গিয়েছিলেন শোভনও। কিন্তু এবার? মুকুল নেই, অরূপ-ফিরহাদরা মমতার কাছে তকমা পেয়েছে ‘গদ্দার’ হিসাবে। এবার সেই জৌলুস নেই। এবার মমতার বাড়িতে কী হচ্ছে? কুণালের কথায় উঠে এল সেই কথা।

কুণাল বললেন, এবার নাকি বিজয়াতে মিষ্টিমুখও করেননি মমতা।  তাঁর কথায়, ”
মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া তে মিষ্টি মুখ করেন নি । ওনার কর্মসূচি সম্পর্কে বলতে পারব না। আমার কাছে তথ্য নেই।” এবারের দুর্গাপুজোতেও মমতাকে সেভাবে বাইরে দেখা যায়নি। কেবলমাত্র নিজের পাড়ার পুজোরই উদ্বোধন করেছিলেন তিনি। প্রতিবার পুজোর পর মমতার বাড়িতে বিজয়ার মিষ্টিমুখের আসর বসে। এবার তাও হয়নি। বলাইবাহুল্য বিজয়া সম্মিলনী হয়েছিল। তাতে কেবল ছিলেন মমতা-তৃণমূলের সদস্যরাই।

মমতার বাড়িতে ভাইফোঁটা প্রসঙ্গ উঠতেই কুণাল বললেন, “গদ্দাররা আগে উটের মতো মুখ বাড়িয়ে বসে থাকত। ক্ষমতা থেকে সরে যাওয়ায় তাঁরা আর আসছেন না।” তবে ‘দিদি’র বাড়িতে ফোঁটা নিতে কখনও যেতেন না কুণাল। সে কথাও বললেন। তিনি বললেন, “আমি যেতাম না , তাই খুব আর বেশি বলতে পারব না।” কুণালের শ্লেষ, “কোথায় ভাই কোথায় জম কোথায় কাঁটা?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারও হয়তো মমতা-অভিষেকের বাড়িতে ভাইফোঁটার আসর জমে উঠবে।  তবে এবার হয়তো সেখানে জড়ো হবেন না রাজনীতির চেনামুখরা। থাকবেন কেববই তাঁর ভাই-বোনেরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us