Mamata Banerjee: ১০০ দিনের কাজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মমতার বাজেটে এবার কোনটায় গুরুত্ব?

Mamata Banerjee: সংশ্লিষ্ট মহলের দাবি, ভোটের আগে জনমোহিনী বাজেট পেশ করতে চলেছেন মমতা। রেড রোডে ধরনা মঞ্চ থেকেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই নিয়ে বৈঠক হয়েছে নবান্নে। প্রকাশ হয়েছে গাইডলাইনও।

Mamata Banerjee: ১০০ দিনের কাজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মমতার বাজেটে এবার কোনটায় গুরুত্ব?
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 07, 2024 | 5:09 PM

কলকাতা: লোকসভা ভোট আর মাত্র কয়েকমাস বাদেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে কেন্দ্রীয় বাজেট যতটা গুরুত্বপূর্ণ, ততটাই তাৎপর্যপূর্ণ রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য সরকারের বাজেট। এবছরের বাজেট কতটা জনমোহিনী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট রাজ্যের। কেন্দ্রীয় সরকার এবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেও, রাজ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট পেশে কোনও বাধা নেই। বাজেটই কি হাতিয়ার হতে চলেছে শাসক দল তৃণমূলের?

সংশ্লিষ্ট মহলের দাবি, ভোটের আগে জনমোহিনী বাজেট পেশ করতে চলেছেন মমতা। রেড রোডে ধরনা মঞ্চ থেকেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই নিয়ে বৈঠক হয়েছে নবান্নে। প্রকাশ হয়েছে গাইডলাইনও। এবারের বাজেটে সেই বিষয়ের উল্লেখ থাকবে, এমনটাই প্রত্যাশা থাকছে। পাশাপাশি মহিলা ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে ভাতা বৃদ্ধি হতে পারে বলেও অনুমান ওয়াকিবহাল মহলের।

আবাস প্রকল্পের যে সব আবেদনকারী এখনও বাড়ি পাননি, তাঁদের জন্যও রাজ্য বাজেটে কোনও বরাদ্দ থাকে কি না, সেই নিয়ে চর্চা তুঙ্গে। কিন্তু এত ভাতা দিলে তো অর্থের প্রয়োজন। প্রশ্ন হল এত টাকা আসবে কোথা থেকে? বাজার থেকে ঋণের বোঝা কি বাড়ানো হবে আবারও?

প্রশাসনিক সূত্র বলছে শুধু ঋণের ওপর ভরসা নয়, মমতাকে সাহস যোগাচ্ছে তাঁর রাজস্ব ভাণ্ডার। গত অর্থবর্ষে রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে ৮৮ হাজার ৬০০ কোটি। গত বাজেটে সব দফতরেরই বাজেট বরাদ্দ বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর এই রোজগারের ওপর ভিত্তি করেই কি বাড়তি খরচের এত বড় ঝুঁকি নিচ্ছে রাজ্য সরকার?

Follow Us