Mamata Banerjee: কালীঘাটে মমতার বাড়ির সামনে ‘লৌহকপাট’, আরও উঁচু করা হল রেলিং! কেন এই ব্যবস্থা?

Mamata Banerjee House Security: কেন হঠাৎ এই ব্যবস্থা? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কোথাও 'চোর-চোর' স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। মমতার বাড়ির সামনেও আগে ডিম হামলার অভিযোগ উঠেছে।  সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জুন মাসে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল।

Mamata Banerjee: কালীঘাটে মমতার বাড়ির সামনে লৌহকপাট, আরও উঁচু করা হল রেলিং! কেন এই ব্যবস্থা?
মমতার বাড়ির সামনে ব্যারিকেডImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 01, 2026 | 11:37 AM

কলকাতা: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হল। বসল লোহার ব্যারিকেড। যদিও, বাড়ির সামনে আগে থেকেই ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আরও উঁচু করা হয়েছে রেলিং (Mamata Banerjee House)।

মমতার বাড়ির সামনে ‘লৌহকপাট’

কেন হঠাৎ এই ব্যবস্থা? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। মমতার বাড়ির সামনেও আগে ডিম হামলার অভিযোগ উঠেছে।  সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জুন মাসে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। সূত্রে খবর, তৃণমূল নেত্রীর বাড়ির সামনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফেই ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই ভিউ কাটারের সামনের অংশে লোহার কাঠামো আরও উঁচু করা হল।

ভিউ কাটার থেকে সামনে লোহার কাঠামো বসানো হয়েছে। বলা ভালো বাড়ানো হয়েছে। নীচের অংশে একটা লোহার ব্যারিকেড আগেই ছিল। তার উপরের অংশ ফাঁকা ছিল। সেখানেই নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে।

ডিম হামলার অভিযোগ

উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকাই ডিম হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই লোহার ব্যারিকেড? কে-ই বা বসালো লোহার ব্যারিকেড? উঠছে প্রশ্ন।

Loading...
Unable to load recommendations.
Follow Us