Mamata Banerjee Chair Controversy: মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, তবে বসবেন কার চেয়ারে?

Suvendu Adhikari Chair: সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে নির্দিষ্ট একটি আসন বরাদ্দ থাকে, যা বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঐতিহ্যের বদলে নিজের লড়াকু দিনগুলোর স্মৃতিবিজড়িত চেয়ারটিকেই প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ারটি বর্তমানে পাঠিয়ে দেওয়া হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে।

Mamata Banerjee Chair Controversy: মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, তবে বসবেন কার চেয়ারে?
বিধানসভায় এই কাঠের চেয়ার ঘিরে চর্চাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2026 | 3:30 PM

কলকাতা:  একটা কাঠের চেয়ার! নতুন সরকারের আমলে বিধানসভায় এই চেয়ার নিয়েই আলোচনা তুঙ্গে। বিরোধী দলের ঘরে রাখা রয়েছে সেই চেয়ার, যা  সেই ঘরে অত্যন্ত বেমানান। কিন্তু চেয়ারটি কার? পরে জানা যায়, ওই চেয়ারেই বসতেন তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার চেয়ারে বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  প্রথা ভেঙে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও শুভেন্দু অধিকারী নিজের সঙ্গে করে নিয়ে এলেন বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর ব্যবহৃত সেই পরিচিত চেয়ারটি। বর্তমানে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শোভা পাচ্ছে শুভেন্দুর সেই পুরনো আসনটিই।

সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে নির্দিষ্ট একটি আসন বরাদ্দ থাকে, যা বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঐতিহ্যের বদলে নিজের লড়াকু দিনগুলোর স্মৃতিবিজড়িত চেয়ারটিকেই প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ারটি বর্তমানে পাঠিয়ে দেওয়া হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে।

বর্তমানে বিরোধী দলনেতার দায়িত্বে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত ওই চেয়ারে তিনি বসবেন কি না, তা নিয়ে বিধানসভায় গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর,  শোভনদেব চট্টোপাধ্যায় ওই চেয়ারে বসার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রয়োজনে মমতার ব্যবহৃত সেই চেয়ারটিকে পাশে সসম্মানে রেখে তাঁর জন্য নতুন একটি চেয়ারের ব্যবস্থা করা হতে পারে।

বিধানসভায় এই চেয়ার বদলকে নিছক আসবাব পরিবর্তন হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর ঘরে নিজের পুরনো চেয়ার নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীর ‘লড়াইয়ের ধারাবাহিকতা’ বজায় রাখার এক প্রতীকী বার্তা বলেই মনে করা হচ্ছে।

Follow Us