Mid Day Meal Menu: ভাত-পনির-ফল, আজ থেকে ISKCON কী কী দেবে মিড ডে মিলে

ISKCON Mid Day Meal: মিড ডে মিল নিয়ে আগে যে বৈষম্য ছিল, তা দূর করা হয়েছে এই সরকারের আমলে। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিলে বরাদ্দ ছিল ১০ টাকা আর, প্রাথমিকে ছিল ৬টা ৭৮ পয়সা। এবার প্রাইমারিতেও ১০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

Mid Day Meal Menu: ভাত-পনির-ফল, আজ থেকে ISKCON কী কী দেবে মিড ডে মিলে
Image Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2026 | 3:39 PM

কলকাতা: আজ, ১ অগস্ট থেকে গোটা রাজ্যের সব স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করবে ইসকন (ISKCON)। এদিন তারাতলায় তৈরি হওয়া কমিউনিটি কিচেনের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজে রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পুষ্টিকর নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। খাবারের মেনুতে কী কী থাকবে, তা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রকল্পের উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবে। মিড ডে মিলে বরাদ্দ বাড়ানোর কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

মেনুতে কী কী আছে

ভাত/ খিচুড়ি/ পোলাও
পনির/ ছানা
সোয়াবিন/ সবজি
মিষ্টি/ মরসুমি ফল

নিরামিষ মেনু প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ইসকন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এর নাতন সংস্কৃতি মেনে ইসকন তাদের আহার দেবেন। কিন্তু আমরা জানি বাঙালি খাবারের ব্যাপারে ভোজনবিলাসী।” ডিম থাকছে না কেন, এই প্রশ্ন তুলে সরকারের সিদ্ধান্তের যে সমালোচনা হয়েছিল, সেই প্রসঙ্গও এদিন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, “ইসকনের নিজস্ব রীতি আছে, তাতে তারা সমঝোতা করেন না, করতে বলাও হবে না। তবে ওড়িশায় আমরা টিম পাঠিয়ে দেখেছি, সেখানে মিড ডে মিলের বাইরে আলাদা করে ডিম দেওয়া হয়। এখানেও সপ্তাহে ২ দিন করে ডিম সিদ্ধ দেওয়া হবে।” এই নিয়ে আর কোনও সমালোচনা যাতে না হয়, সেই বার্তাও দেন শুভেন্দু।

Loading...
Unable to load recommendations.
Follow Us