Electricity Bill: জানুয়ারি থেকে ইলেকট্রিক বিলে বদল, দীর্ঘদিনের দাবি মেনে বড় ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতাধীন গ্রাহকরা আর ত্রৈমাসিক বিল পাবেন না।

Electricity Bill: জানুয়ারি থেকে ইলেকট্রিক বিলে বদল, দীর্ঘদিনের দাবি মেনে বড় ঘোষণা শুভেন্দুর
ইলেকট্রিক বিল প্রসঙ্গে শুভেন্দুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2026 | 3:20 PM

কলকাতা: ইলেকট্রিক বিলের নিয়মে বদল আনার কথা আগেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন তিনি। আর এবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বদলে যাবে নিয়ম।

সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতাধীন গ্রাহকরা আর ত্রৈমাসিক বিল পাবেন না। বিল আসবে মাসে মাসে।

এর আগে গত জুলাই মাসে বিধানসভা থেকে এ কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসাতে হবে না। তবে সেই বিষয়ে সোমবার কোনও ঘোষণা করেননি তিনি।

সবিস্তারে আসছে…

 

Loading...
Unable to load recommendations.
Follow Us