New AC Bus: চালু হচ্ছে আরও নতুন এসি বাস, কোন কোন রুটের যাত্রীরা সুবিধা পেতে চলেছেন দেখুন

New AC Bus in Kolkata: এদিকে রাজ্যে পালা বদলের পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে চলেছে সরকার। এই আবহে কয়েকদিন আগেই ঘোষণা করতে দেখা যায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতাকে আরও আধুনিক করতে শহরজুড়ে ডিজিট্যাল হোর্ডিং, ডিজিট্যাল বাসস্ট্যান্ডের কথা শোনা যায় তাঁর মুখে।

New AC Bus: চালু হচ্ছে আরও নতুন এসি বাস, কোন কোন রুটের যাত্রীরা সুবিধা পেতে চলেছেন দেখুন
আসছে নতুন এসি বাস Image Credit source: লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুক থেকে নেওয়া

Jul 05, 2026 | 9:37 AM

কলকাতা: বাস যাত্রীদের জন্য সুখবর। কলকাতা ও শহরতলিতে নতুন তিনটি এসি বাস চালু হচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্য়োগ সরকারের। নিউটাউন (ইকো স্পেস) থেকে সোনারপুর, পাটুলি (ঢালাই ব্রিজ) থেকে হাওড়া স্টেশন, কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী তিন রুটে চালু হচ্ছে এসি বাস। ইকো স্পেস থেকে সোনারপুর পর্যন্ত চলবে এসি ৫৮। অন্যদিকে ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন চলবে এসি ২৪। অন্যদিকে কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত চলবে এসি ৫৭। 

সোশ্যাল মিডিয়ায় এই নতুন তথ্য শেয়ার করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি লিখছেন, ‘পশ্চিমবঙ্গে গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে নতুন তিনটি এসি বাস। এই নতুন রুটগুলি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা ও পরিবহণ কেন্দ্রগুলির মধ্যে আরও উন্নত সংযোগ নিশ্চিত করবে।’ 

এদিকে রাজ্যে পালা বদলের পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে চলেছে সরকার। এই আবহে কয়েকদিন আগেই ঘোষণা করতে দেখা যায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতাকে আরও আধুনিক করতে শহরজুড়ে ডিজিট্যাল হোর্ডিং, ডিজিট্যাল বাসস্ট্যান্ডের কথা শোনা যায় তাঁর মুখে। অগ্নিমিত্রা পাল বলে আপাতত তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোড। এর মধ্যে দুই জায়গায় ডিজিট্যাল হোর্ডিং লাগানো শেষ। শনি ও রবিবার সেখানে বিশ্বকাপ ফুটবলও চলছে। এরইমধ্যে আবার তিনটি নতুন এসি বাস চালু হলে যাত্রীদের আরও যে বেশ খানিকটা সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। 

Follow Us