CM Suvendu Adhikar: মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ, কালো গাড়িকে ঘিরে বাড়ছিল রহস্য! সুযোগ পেয়েই আস্ত একটা গাড়ি নিয়ে কী পদক্ষেপ পুলিশের

Unattended Black Car on CM’s Route: শুক্রবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। সেখানে সমানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে ছিল। তা নিয়ে রহস্য দানা বাঁধছিল। বারবার ঘোষণা করা হচ্ছিল, 'এই কালো গাড়িটি কার? সরিয়ে নিয়ে যান।' কিন্তু বারবার ঘোষণার পরও গাড়িটা কেউ সরিয়ে নিয়ে যান না। 

CM Suvendu Adhikar: মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ, কালো গাড়িকে ঘিরে বাড়ছিল রহস্য! সুযোগ পেয়েই আস্ত একটা গাড়ি নিয়ে কী পদক্ষেপ পুলিশের
পে লোডার দিয়ে তুলে নিয়ে গেল গাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 13, 2026 | 4:29 PM

হুগলি: মুখ্যমন্ত্রীর যাত্রাপথে কালো গাড়ি ঘিরে রহস্য। বারবার ঘোষণার পরও মিলল না গাড়ির খোঁজ। পে লোডার দিয়ে গাড়ি তুলে নিয়ে গেল পুলিশ। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই বিপত্তি।

শুক্রবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। সেখানে সমানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে ছিল। তা নিয়ে রহস্য দানা বাঁধছিল। বারবার ঘোষণা করা হচ্ছিল, ‘এই কালো গাড়িটি কার? সরিয়ে নিয়ে যান।’ কিন্তু বারবার ঘোষণার পরও গাড়িটা কেউ সরিয়ে নিয়ে যান না।

মুখ্য়মন্ত্রী কিংবা যে কোনও ভিআইপি কোথাও গেলেই, সেই চত্বর ফাঁকা রাখা হয়। এক্ষেত্রেও প্রশাসনিক স্তর থেকে তেমনটাই মানা হচ্ছিল। পাশাপাশি যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, পুজোর উদ্বোধন, তাই সাধারণ মানুষেরও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুলিশ ওই রাস্তা ফাঁকাই রেখেছিল। কেবল কালো গাড়িটি নিয়ে রহস্য দানা বাঁধছিল। তাতেই পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। পে লোডার দিয়ে গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও গাড়ি মালিকের খোঁজ এখনও মেলেনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us