
কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির লক্ষ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।”
প্রশ্নফাঁসকাণ্ডে ইতিমধ্যেই অন্যতম চক্রী হিসাবে ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। তবে সিবিআই এও জানিয়েছে, আসল অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে কোনো বক্তব্য রাখতে চাই না।” তিনি সামাজিক মাধ্যমে লেখেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও অত্যন্ত দৃঢ় পদক্ষেপ, যা জিরো টলারেন্স নীতিতে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
এই নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে যাদবপুর প্রসঙ্গও উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যটাই , সমাজের সবস্তরে, পৌঁছে দিতে চাই। কেউ যৌক্তিক আন্দোলন করলে, সরকার সেটা দেখবে। কিন্তু অন্য কারও কোনও উদ্দেশ্য থাকলে, বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই।” আর এই কথা প্রসঙ্গেই তিনি বলেন, “হোস্টেল থেকে জোর করে ছাত্র-ছাত্রীদের বের করলে… গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে, আমরা যেতে চাইনি। আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এদেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে। কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এইসব করা যাবে না। মিছিল মিটিং তো আমরা অ্যালাউড।”