AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: রবিবারও ভূপতিনগরের গ্রামে এনআইএ, বিতর্কের মাঝেই এগোচ্ছে তদন্ত

TMC: তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া, সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডাকে ফের নোটিস দিয়েছে এনআইএ। শনিবারই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সোমবার নিউটউনে এনআইএ দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাদের। এই নিয়ে তৃতীয় নোটিস দেওয়া হল বলে খবর।

NIA: রবিবারও ভূপতিনগরের গ্রামে এনআইএ, বিতর্কের মাঝেই এগোচ্ছে তদন্ত
ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় ৩ তৃণমূল নেতাকে তলবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 8:49 PM
Share

কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরও তৎপর এনআইএ। শনিবারের পর রবিবারও ওই এলাকায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারুয়াবিলা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে এনআইএ অভিযান চালায়। কেন্দ্রীয়বাহিনীর একটি বড় দল নিয়ে অভিযান চলে এদিন। প্রায় ৫০ জন জওয়ান ছিলেন সেখানে। সূত্রের খবর, ভূপতিনগরকাণ্ডে এনআইএর স্ক্যানারে তিন তৃণমূল নেতা।

তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া, সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডাকে ফের নোটিস দিয়েছে এনআইএ। শনিবারই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সোমবার নিউটউনে এনআইএ দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাদের। এই নিয়ে তৃতীয় নোটিস দেওয়া হল বলে খবর।

২০২২ সালের ডিসেম্বর মাস। নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। তা নিয়ে তোলপাড় হয়েছিল জেলা। সেই ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। শুক্রবার মধ্যরাতে মোট ৫টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এনআইএর তরফে গোটা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করা হয়েছে।

Follow Us