West Bengal Weather: তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস

Kolkata Weather Update: বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির হবে কিছু জায়গায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা। এখানেই শেষ নয়, উপকূলের দুই জেলায় দমকা হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা। ফের সপ্তাহন্তে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে গরম এবং অস্বস্তি।

West Bengal Weather: তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়ার আপডেটImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 10, 2026 | 9:13 AM

কলকাতা: ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে নতুন নিম্নচাপ তৈরি সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির হবে কিছু জায়গায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা। এখানেই শেষ নয়, উপকূলের দুই জেলায় দমকা হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা। ফের সপ্তাহন্তে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে গরম এবং অস্বস্তি।

অন্যদিকে, উত্তরের সব জেলাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পংয়ে। এর পাশাপাশি
শনিবার দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়িতে। ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বৃষ্টি হবে রবিবারও। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

অপরদিকে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা কিছুটা বাড়বে।

Loading...
Unable to load recommendations.
Follow Us