West Bengal Assembly: বড় খবর! বিধানসভার বাথরুম থেকে উদ্ধার দেহ

Kolkata: পুলিশ সূত্রে খবর, মৃতের নাম উমেশ চন্দ্রের দেহ (৪৬)। উমেশবাবু দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। আজ, সোমবার সকাল ৯ বেজে ১০ মিনিট নাগাদ বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এখনও অবধি জানা গিয়েছে, উমেশবাবু প্রতিদিনের মতো আজও শৌচালয়ে গিয়েছিলেন। কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তিনি বেরচ্ছিলেন না।

West Bengal Assembly: বড় খবর! বিধানসভার বাথরুম থেকে উদ্ধার দেহ
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2026 | 11:25 AM

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার (West bengal Assembly) ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার। শৌচালয় থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। নামানো হয়েছে পুলিশ কুকুরকেও।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম উমেশ চন্দ্রের দেহ (৪৬)। উমেশবাবু দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। আজ, সোমবার সকাল ৯ বেজে ১০ মিনিট নাগাদ বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এখনও অবধি জানা গিয়েছে, উমেশবাবু প্রতিদিনের মতো আজও শৌচালয়ে গিয়েছিলেন। কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তিনি বেরচ্ছিলেন না। তা দেখেই সন্দেহ হয় সহকর্মীদের। সঙ্গে-সঙ্গে তাঁরা ডাকাডাকি শুরু করেন। এরপর দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও তিনি না বেরনোয় সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। তখনই দরজা ভেঙে পুলিশ দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাহলে কী করে এমন ঘটনা ঘটল, সহকর্মীদের সঙ্গে কথা বলে পুরোটা জানতে চাইছে হোমিসাইড।

আরেক ক্যান্টিন কর্মী বলেন, “ও বাথরুমে গিয়েছিল। তখন কোনওভাবে পড়ে যায়। মাথাটা লাগে বেসিনে। একটা জুতো তখনও পায়ে ছিল। সেই অবস্থায় পড়ে গিয়েছে। ওর বাড়িতে দাদা-বৌদি আছে। ভাড়া বাড়িতেই থাকত। পুলিশ এসেই দেহ উদ্ধার করেছে।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us