Govt Doctors: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা, ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হল

Doctors: সাধারণত কোনও শিক্ষক-চিকিৎসকের ক্ষেত্রে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে অনুমতি নিতে হয়। সেই অনুমতি যাঁদের আছে, তাঁদের জন্যও এই শর্ত আরোপ করা হল। শর্ত অনুযায়ী, কোনও চিকিৎসকের সোমবার 'আউটডোর' থাকলে, বুধবার পর্যন্ত কোনও নার্সিংহোমে বা কোনও চেম্বারে প্র্যাকটিস করতে পারবেন না।

Govt Doctors: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা, ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 25, 2026 | 12:10 AM

কলকাতা: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ। কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। সরকারি অনুমতি থাকলেও সরকারি হাসপাতালের শিক্ষক চিকিৎসকদের এবার থেকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসকদের উপস্থিতি, আউটডোরের লম্বা লাইন নিয়ে বহু অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে নাজেহাল হতে হয়, এমন অভিযোগ বারবার তুলেছে রোগীর পরিবার। সেই অবস্থা থেকে মুক্তি দিতেই এবার কড়া নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর।

সোমবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসকের ‘আউটডোর’-এ পরিষেবা দেওয়ার কথা থাকলে বা তাঁর অধীনে সরকারি হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার কথা থাকলে, সেই দিন থেকে ৭২ ঘণ্টার মধ্যে কোনও জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।

সাধারণত কোনও শিক্ষক-চিকিৎসকের ক্ষেত্রে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে অনুমতি নিতে হয়। সেই অনুমতি যাঁদের আছে, তাঁদের জন্যও এই শর্ত আরোপ করা হল। শর্ত অনুযায়ী, কোনও চিকিৎসকের সোমবার ‘আউটডোর’ থাকলে, বুধবার পর্যন্ত কোনও নার্সিংহোমে বা কোনও চেম্বারে প্র্যাকটিস করতে পারবেন না।

সরকারি হাসপাতালে সাধারণ, নিম্নবিত্ত মানুষ যাতে পরিষেবা পায়, প্রত্যন্ত অঞ্চলের রোগীরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই এই নির্দেশ স্বাস্থ্য দফতরের।

Loading...
Unable to load recommendations.
Follow Us