Police Complain Against Mamata Banerjee: বড় খবর, মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

Mamata Banerjee: শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। অভিযোগ, ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। 'গন্দা' ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা।

Police Complain Against Mamata Banerjee: বড় খবর, মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 27, 2026 | 12:10 AM

শিলিগুড়ি: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা।

মমতার বিরুদ্ধে কী অভিযোগ?

অভিযোগকারিনী আইনজীবী বলেন, “একটি ঘটনা নয়। দুটি ঘটনা নিয়ে আমি FIR করেছি। একটি হল রেড রোড থেকে উনি বলেছেন, আমি এই গন্দা ধর্মকে মানি না। কোন গন্দা ধর্মকে উনি মানেন না? যে ধর্মকে গোটা বিশ্ব আইডিয়োলজি হিসাবে দেখে? যে ধর্মকে নিয়ে হাজারও মুনি-ঋষিরা চর্চা করেছেন? উনি সেই ধর্মকে মানেন না?” আইনজীবীর আরও সংযোজন, “আমার দ্বিতীয় অভিযোগ ২০২৬ এর বিধানসভার প্রচারে গিয়ে বলেছিলেন আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না?কাদের ঘিরে ধরছে না? উনি তো মুসলমান-হিন্দু দু’জনেরই মুখ্যমন্ত্রী ছিলেন? তাহলে একটা সম্প্রদায়কে খুশি করতে গিয়ে কেন অপর সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন? সেখানেও আমি ব্যথিত। একজন হিন্দু ভোটার হয়ে ভয় পেয়েছি আমি। আমি ওঁর এই কথাকে সমর্থন করি না। আমি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি।” আইনজীবীর দাবি, তিনি আগেই অভিযোগ করতে গিয়েছিলেন। তবে সেই সময় তৃণমূল ক্ষমতায় থাকার জন্য অভিযোগ নেওয়া হয়নি। নতুন সরকার আসার পর ফের সরব হয়েছেন ওই আইনজীবী। 

কোন-কোন ধারা লাগু হয়েছে?

ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, সেকশন ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন )
৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান বা প্ররোচিত করা)
৩৫৩ (জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা, ঘৃণা বা গুজব ছড়ানো)
৩৫৪ (কোনো ব্যক্তিকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির শাস্তির ভয় দেখিয়ে বা অপছন্দের পাত্র বানানোর হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করা)

৩৫৬ (ফৌজদারি মানহানি)
২৯৯ (কোনও ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে এমন কোনো কাজ, কথা, লেখা, চিহ্ন বা ইলেকট্রনিক মাধ্যমের ব্যবহার করে—যার লক্ষ্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া)

Follow Us