
রাজ্যে পালা বদল হয়েছে। মন্ত্রীসভা গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু এতদিন যিনি ক্ষমতায় ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কী অবস্থায় রয়েছে?

৩০বি,হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই বরাবর থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর পৈতৃক বাড়ি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত সেই বাড়ি বেশি বদল হয়নি। তবে বদলে গিয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবেশ। পরে তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরতে হত।

তবে এখন তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী। তাই ধীরে ধীরে মমতার বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা। উঠে গেল গার্ডরেল

গার্ডরেল উঠে যাওয়ার পর যাতায়াতে আর কোনও বাধা থাকছে না। তবে গলির মুখে যে পুলিশি নিরাপত্তা রয়েছে, তা বহাল থাকছে।

অপরদিকে, শান্তিনিকেতন...হরিশ মুখোপাধ্যায় রোডে অভিষেকের বাড়ির নাম। রাস্তার একদম ধারেই বাড়ি। এতদিন এই বাড়ির সামনে থাকত কড়া নিরাপত্তা।

মঙ্গলবার রাতেও কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেখা গিয়েছে।

আজ সকাল হতেই বদলে গেল ছবি। মঙ্গলবার রাত পর্যন্ত যে পাহারা ছিল

এখন শুধু পড়ে আছে ফাঁকা-ফাঁকা কয়েকটা চেয়ার। যত সংখ্যক পুলিশ ছিলেন নিরাপত্তায় আজ নেই বললেই চলে।

লালবাজারের এই সিদ্ধান্তে খুশি অভিষেকের প্রতিবেশিরা।এতদিন যে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হত, সেকথা তুলে ধরলেন।

অভিষেকের এক প্রতিবেশী বলেন, “এলাকার লোককেও যাতায়াতের সময়া নানা সমস্যায় পড়তে হত। পুলিশের উপর নিশ্চয় সেরকম নির্দেশ ছিল। এখানে যাঁদের জন্মভূমি, তাঁরা অসহায় অবস্থায় ছিলেন।”