Arup Biswas in Messi Event Case: মেসিকাণ্ডে জোরদার অ্যাকশন! অরূপ বিশ্বাসকে থানায় ডেকে পাঠালো পুলিশ

Police Summon Arup Biswas Over Messi Event Controversy: অরূপের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল অভিযোগ। কয়েকদিন আগেই সেটা এফআইআর হিসাবে রুজু করে পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথা নিজেই জানিয়েছিলেন শতদ্রু দত্ত। আইনি পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদও জানিয়েছিলেন।

Arup Biswas in Messi Event Case: মেসিকাণ্ডে জোরদার অ্যাকশন! অরূপ বিশ্বাসকে থানায় ডেকে পাঠালো পুলিশ
অরূপের উপর বাড়ছে চাপ Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 02, 2026 | 8:22 PM

কলকাতা: পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। আগেই রুজু হয়েছিল এফআইআর। এবার মেসিকাণ্ডে আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। ৫ জুন অরূপকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেলা ১২টার মধ্যে তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার তিনি হাজিরা দেন কিনা।

প্রসঙ্গত, অরূপের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল অভিযোগ। কয়েকদিন আগেই সেটা এফআইআর হিসাবে রুজু করে পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথা নিজেই জানিয়েছিলেন শতদ্রু দত্ত। আইনি পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদও জানিয়েছিলেন। 

ফের একবার নতুন সরকারের প্রশংসায় পঞ্চমুখ শতদ্রু। বলছেন, “নতুন সরকার আসার পর আমার ভরসা হয়েছিল যে আমি বিচার পাবো। আমি মনে করে নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ এখন যে পদ্ধতিতে এগোচ্ছে আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাকে যেভাবে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল, দোষী দেখানোর চেষ্টা হয়েছিল তার পর আমি চাই সত্যি সামনে আসুক। আমি কোনওভাবেই ওই ইভেন্ট বানচাল করার জন্য দায়ী ছিলাম না। ওনাকে অনেক আগেই ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেনি। নতুন সরকার যেটা করছে আমি তাকে স্বাগত জানাই।” 

প্রসঙ্গত, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩(৫) (পূর্বপরিকল্পিতভাবে অনেকে একই উদ্দেশ্যে একযোগে কোনও অপরাধমূলক কাজ), ৩০৮(২)-তে তোলাবাজি, ধারা ৩১৮(৪)-এ প্রতারণা, ধারা ৩৫১(২)-এ অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো, ও ধারা ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগেই অরূপের নামে দায়ের হয়েছে অভিযোগ।  

Follow Us