TMC: শেষ ৫ বছরে কত টাকা ঢুকেছে, অ্যাকাউন্টটা কার? কেঁচো খুঁড়তে কেউটে

TMC Bank Account Investigation: কোন কোন অ্যাকাউন্ট থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, কত টাকা ঢুকেছে, সেটাই দেখতে চান তদন্তকারীরা। কারণ অভিযোগ উঠেছে, তৃণমূলের অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে, কাটমানির টাকা ঢুকেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর সাইবার থানা।

TMC: শেষ ৫ বছরে কত টাকা ঢুকেছে, অ্যাকাউন্টটা কার? কেঁচো খুঁড়তে কেউটে
তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে তথ্য তালাস শুরু Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2026 | 11:34 AM

কলকাতা: তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত শুরু। তিনটি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য তালাশ শুরু করল বিধাননগর থানা। যে বেসরকারি ব্যাঙ্কে ওই তিনটি অ্যাকাউন্ট ছিল, তার থেকে বেশ কিছু তথ্য তলব করল পুলিশ। কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, কী নথি দিয়ে খোলা হয়েছিল, কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। গত পাঁচ বছরে ওই তিন অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। অর্থাৎ কোন কোন অ্যাকাউন্ট থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, কত টাকা ঢুকেছে, সেটাই দেখতে চান তদন্তকারীরা। কারণ অভিযোগ উঠেছে, তৃণমূলের অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে, কাটমানির টাকা ঢুকেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর সাইবার থানা।

ইতিমধ্যেই তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ফ্রিজ হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল। উল্লেখ্য়,  গত ১২ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও অরূপের হাবভাব বুঝে তার আগেই ৫ জুন তাঁকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করেছে তৃণমূল। ইতিমধ্যেই তাঁকে সে কারণে শোকজ করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেদিনই তাঁর দিল্লি যাত্রার ‘বাহন’ ইস্যুতে খোঁচা দেন  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উঠে চার্টার্ড বিমান-বিতর্ক প্রসঙ্গ।  তৃণমূলের ফান্ডের টাকার উৎস নিয়ে গত শুক্রবারই প্রশ্ন তুলেছেন ঋতব্রত। তারপরই দেখা যায়, জয়নগরের বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে একটি বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালীঘাটের তৃণমূল এখন ফান্ড বাঁচাতে মরিয়া। সূত্রের খবর, ফান্ড বাঁচাতে তারা আইনের দ্বারস্থ হবে।

 

Follow Us