Weather Latest Update: কয়েক দিনের বিরতি, আবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে

Kolkata Weather News Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে শুরু হয়েছে। এরপর রাঁচি এবং দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। 

Weather Latest Update: কয়েক দিনের বিরতি, আবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে
বৃষ্ট কমবে কবে?Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 16, 2026 | 1:17 PM

কলকাতা: ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে শুরু হয়েছে। এরপর রাঁচি এবং দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির হলুদ সর্তকতা আজ পশ্চিমের জেলাতে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলার দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

রবিবারে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। উপকূল ও পশ্চিমের জেলা মিলিয়ে আর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইবে। বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪পরগনায় জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

বুধবার থেক বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। দার্জিলিং,কালিম্পং,কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বজায় থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতা থাকছে।

বৃহস্পতিবার বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। কোনও সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের।

Loading...
Unable to load recommendations.
Follow Us