Kolkata Rain: ঝেঁপে হবে বৃষ্টি, সঙ্গে বইবে দমকা বাতাস, কালবৈশাখীতে তোলপাড় হবে এই সব জেলা
Kolkata Weather Update: হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারের পর শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই । সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার ও রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে।

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: ভ্যাপসা গরম। প্যাচপ্যাচে গরম। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল বৈশাখ পড়লেই গরম বাড়বে। সেই রকমই হল। ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর। প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দিতে আসছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ সব জেলাতেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় সম্ভাবনা বেশি।
ইতিমধ্য়েই হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হবে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে হাওয়া অফিস। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে ছয় জেলায় কমলা সতর্কতা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূমে এই সতর্কতা রয়েছে।
হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারের পর শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই । সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার ও রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে।
বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। ঝড় বৃষ্টির কারণে কাল শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও শনিবার ও রবিবার ফের বাড়বে তাপমাত্রা।
উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
