Latest Weather Update: ফেইঞ্জালের প্রভাব বাংলাতেও, বৃষ্টি হবে কোথায়-কোথায়?

Weather News: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি।রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা।

Latest Weather Update: ফেইঞ্জালের প্রভাব বাংলাতেও, বৃষ্টি হবে কোথায়-কোথায়?
কী বলছে আবহাওয়া অফিস

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 28, 2024 | 9:55 AM

কলকাতা: ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগে থেকেই করছিল মৌসম ভবন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জাল’-এর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। বাংলায় সরাসরি কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছিল। তবে এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলছেন আবহবিদরা।

আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ৩০ ও ১ তারিখ। পয়লা ডিসেম্বর একদম হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ফেইঞ্জালের পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এ রাজ্যে। জলীয় বাষ্প ক্রমাগত ঢুকতে শুরু করায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে ক্রমাগত। কার্যত শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি।রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা। বাঁকুড়ায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দমদমে আজ ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রায় সব জায়গায়ই তাপমাত্রা বেড়েছে। সেটি আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us