West Bengal News Live:প্রবল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও, বৈঠক স্বাস্থ্য ভবনে

West Bengal News Live Update:  অগস্টই ছিল ডেডলাইন। সেপ্টেম্বর থেকে কোনও ছাড় নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কথামতোই ১ সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল কড়া নিয়ম। আজ থেকে রাস্তায় বেরিয়ে সেই নিয়ম না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা। নজর থাকবে।

West Bengal News Live:প্রবল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও, বৈঠক স্বাস্থ্য ভবনে
কলকাতায় ব্যাপক বৃষ্টিImage Credit source: Tv9 Bangla

Sep 01, 2026 | 10:46 AM

LIVE NEWS & UPDATES

ক্যামাকস্ট্রিট কাণ্ডে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিষেক হাজিরা দেন কি না নজর থাকবে সেই দিকে।

অন্যদিকে, রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কার্যত রোখ রাঙাচ্ছে ডেঙ্গি। এমনকী মৃত্যুও খবরও মিলছে। পরিস্থিতির গভীরতা বুঝে ময়দানে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। নজর থাকবে সেই দিকে।

অগস্টই ছিল ডেডলাইন। সেপ্টেম্বর থেকে কোনও ছাড় নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কথামতোই ১ সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল কড়া নিয়ম। আজ থেকে রাস্তায় বেরিয়ে সেই নিয়ম না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা। নজর থাকবে।

অপরদিকে আবহাওয়ার দিকেও নজর থাকবে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us