Retd Judge Biswajit Basu: এই নিয়ে তিনজন, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিশ্বজিৎ বসু

SIR Tribunal: অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। ট্রাইবুনালে ছিল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম। 

Retd Judge Biswajit Basu: এই নিয়ে তিনজন, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিশ্বজিৎ বসু
অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 07, 2026 | 1:24 PM

কলকাতা: ১৯ জন প্রাক্তন বিচারক ও প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি হয়েছিল এসআইআর ট্রাইবুনাল (SIR Tribunal)। বাদ পড়া তালিকায় থাকা ভোটাররা যাতে তাঁদের নাম তুলতে পারেন, তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করা হয়েছিল ট্রাইবুনাল। সেই ১৯ জনের মধ্যে পদত্যাগ করলেন তিনজনই। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুও একই পথে হাঁটলেন।

অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। ট্রাইবুনালে ছিল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম।

শনিবার ট্রাইবুনাল থেকে পদত্যাগ করেছেন আর এক বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পদত্যাগ করেছেন তিনি। মাত্র এক মাসের ব্যবধানে দুই বিচারপতি ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন ট্রাইবুনাল থেকে।

সবিস্তারে আসছে…

Loading...
Unable to load recommendations.
Follow Us