Kajal Sekh on Mamata: বিধানসভা জুড়ে সৌজন্য! কালীঘাটের শোভনদেবের হাতে মিষ্টি খেয়ে এলেন ঋতদের কাজল

Kajal Sekh meets Sovandeb: বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋত শিবিরে যোগ দেন ৬৪ জন বিধায়ক। সেই তালিকায় ছিলেন হাসনের বিধায়ক কাজল শেখও। পরে আবার অনুব্রত মণ্ডলও সেই ঋত শিবিরে যোগ দেন। কেষ্ট-কাজল সংঘাতের কথা সবারই জানা।

Kajal Sekh on Mamata: বিধানসভা জুড়ে সৌজন্য! কালীঘাটের শোভনদেবের হাতে মিষ্টি খেয়ে এলেন ঋতদের কাজল
কাজল-শোভনদেব সাক্ষাৎImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 28, 2026 | 7:46 PM

কলকাতা: পুজো শেষ হওয়ার পর বিধানসভা জুড়ে শুধুই সৌজন্য আর সৌজন্য। মঙ্গলবার বিধানসভার করিডরে সন্দীপন সাহার সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘ কথোপকথন নজর কেড়েছিল অনেকেরই। আর এবার শোভনদেব চট্টোপাধ্য়ায়ের হাতে বিজয়ার মিষ্টি খেলেন ঋত-শিবিরের বিধায়ক কাজল শেখ (Kajal Sekh)। শুধু তাই নয়, নিজেকে অকপটে ‘মমতার সৈনিক’ বলেও দাবি করলেন তিনি।

বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋত শিবিরে যোগ দেন ৬৪ জন বিধায়ক। সেই তালিকায় ছিলেন হাসনের বিধায়ক কাজল শেখও। পরে আবার অনুব্রত মণ্ডলও সেই ঋত শিবিরে যোগ দেন। কেষ্ট-কাজল সংঘাতের কথা সবারই জানা। সেই আবহে কার্যত কোনঠাসা হয়ে পড়েন কাজল। শুধু তাই নয়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে হঠাৎ করেই পদত্যাগ করেন কাজল শেখ। এই আবহেই বুধবার এই সৌজন্য সাক্ষাৎ।

কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আজ কাজলের সঙ্গে দেখা হল। হাতটা ধরে ফেললাম। বললাম, চল তো…। ঘরে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়ালাম। সবাই মিষ্টি খেল।’ কাজলের সঙ্গে অনেকদিনের সুসম্পর্কের কথাও জানান তিনি। তাঁর দাবি, শুধু কাজল নয়, আরও একজন বিধায়কও তাঁকে বলেছেন যে মমতার সঙ্গেই আছেন। শুধু সই করে ফেলেছেন বলে বেরতে পারছেন না। এই বিষয়ে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, থাকব। কোনও মিটিং মিছিলে যাইনি। ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে আমরা বেছেছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us