Ritabra Banerjee: অনুব্রত R9 আর মদনদা রোনাল্ডিনো: ঋতব্রত

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অনুব্রত মণ্ডলকে আর ৯ মনে করি। পেনাল্টি বক্সে আর ৯ এর থেকে ভয়ঙ্কর প্লেয়ার আজও পৃথিবীতে জন্মায়নি। অনুব্রত আমার কাছে মেসিও নন, রোনাল্ডও নন, উনি আমার কাছে আর ৯। অনুব্রত মণ্ডল আর ৯ হন তাহলে মদনদা আমার কাছে রোনাল্ডিনো।"

Ritabra Banerjee: অনুব্রত R9 আর মদনদা রোনাল্ডিনো: ঋতব্রত
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 15, 2026 | 6:35 PM

কলকাতা: সামনেই একুশে জুলাই (21st july)। তৃণমূলের দু’পক্ষের তোড়জোড় সব থেকে বেশি। আজ আবার জেলাসভাপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ে সভাপতিদের কী কর্তব্য তারই দিক নির্দেশ ছিল আজ। তারপর বৈঠক করেন ঋতব্রত। কী কী বললেন তিনি?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: একুশে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের একটাই লক্ষ্য গান্ধী মূর্তির পাদদেশ। অরূপ রায়ের সভাপতিত্বে সমাবে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: আমি অনুব্রত মণ্ডলকে আর ৯ মনে করি। পেনাল্টি বক্সে আর ৯ এর থেকে ভয়ঙ্কর প্লেয়ার আজও পৃথিবীতে জন্মায়নি। অনুব্রত আমার কাছে মেসিও নন, রোনাল্ডও নন, উনি আমার কাছে আর ৯। অনুব্রত মণ্ডল আর ৯ হন তাহলে মদনদা আমার কাছে রোনাল্ডিনো।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: আমাদের রাজ্যের সভাপতি বিপ্লব মিত্র একুশে জুলাইয়ের কাজে সভায় আছেন। গতকাল স্টেশনে নামার পর তিল ধারনের জায়গা ছিল না। বিপ্লবদা চলে আসবেন তবে একুশে জুলাইয়ের প্রস্তুতির পর।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: ফ্যাসিবাদের মূল কথা হল মনোলগ। আমাদের লড়াই গণতন্ত্রের জন্য। তাই আমাদের মূল কথা হল ডায়লগ। তাই আমাদের কালেকটিভের লড়াই মনোলগের সঙ্গে ডায়লগের। এতে ডায়লগের জয় হবেই।

 

 

 

Follow Us