Jishnu Basu on Hindu: ‘ধর্মে আদতে ঈশ্বর বিশ্বাসের কথাও ছিল না’, হিন্দুত্বের ব্যাখ্যা দিলেন RSS নেতা জিষ্ণু বসু

RSS Leader Jishnu Basu: জিষ্ণু বসুর কথায়, আদতে ধর্মের আদিলগ্নে ঈশ্বর বিশ্বাসের কথাও ছিল না। তাঁর ব্যাখ্যা হল, "আমরা যাকে ধর্ম বলতাম, সেটা হল একটা জীবনচর্যা। তার মধ্যে কোনও দেব-দেবীর কথা ছিল না, এমনকী ঈশ্বর বিশ্বাসও ছিল না।" ১০টি মানবিক গুণতেই ধর্ম বলেই ধরা হত বলে উল্লেখ করেন তিনি।

Jishnu Basu on Hindu: ধর্মে আদতে ঈশ্বর বিশ্বাসের কথাও ছিল না, হিন্দুত্বের ব্যাখ্যা দিলেন RSS নেতা জিষ্ণু বসু
জিষ্ণু বসুImage Credit source: TV9 Bangla

Nov 25, 2026 | 10:53 PM

কলকাতা: বাইরে থেকে দেখলে মনে হয় গলায় আটকে যাবে। কিন্তু আরএসএস-কে প্রকৃত অর্থে বুঝতে গেলে তাদের শাখায় যেতে হবে বলে মন্তব্য করলেন আরএসএস প্রচারক জিষ্ণু বসু (Jishnu Basu)। হিন্দুত্বে বিশ্বাস করলেও নিরপেক্ষতার সঙ্গে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) কোনও বিরোধ নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে হিন্দুত্বের ধারণা নিয়ে মুখ খুলেছেন তিনি।

জিষ্ণু বসুর কথায়, আদতে ধর্মের আদিলগ্নে ঈশ্বর বিশ্বাসের কথাও ছিল না। তাঁর ব্যাখ্যা হল, “আমরা যাকে ধর্ম বলতাম, সেটা হল একটা জীবনচর্যা। তার মধ্যে কোনও দেব-দেবীর কথা ছিল না, এমনকী ঈশ্বর বিশ্বাসও ছিল না।” ১০টি মানবিক গুণতেই ধর্ম বলেই ধরা হত বলে উল্লেখ করেন তিনি।

হিন্দুত্ব প্রসঙ্গে আরএসএস প্রচারক জিষ্ণু বসু বলেন, “ধর্ম ও হিন্দু কোনোটাই অস্পৃশ্য নয়। এটা ঠিক যে আমরা হিন্দুধর্মে বিশ্বাস করি। তবে, সেখানে অন্যের উপাসনা পদ্ধতিকে সম্মান করার ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়। এটাই হিন্দু ধর্মের প্রাথমিক কথা। এই সংস্কৃতিতেই আমরা বিশ্বাসী।”

তাঁর মতে, ভারতে যতদিন ৮৫ শতাংশ মানুষ হিন্দু থাকবে, ততদিন পর্যন্ত কাউকে ধর্মনিরপেক্ষতা শেখাতে হবে না। কারণ এটাই ভারতের মানুষের রক্তে আছে বলে মন্তব্য করেছেন তিনি।

জিষ্ণু বসুর এই মন্তব্য প্রসঙ্গে বাম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, “এটা যিনি বলেছেন, তিনি নিজে কি এটা মেনে চলেন? তাঁরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে বিভাজন করছেন।” নিরপেক্ষতা প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেন, “নিরপেক্ষতা ভারতীয়দের রক্তে আছে ঠিকই, কিন্তু আরএসএসের রক্তে নেই।”

Loading...
Unable to load recommendations.
Follow Us