Satarup Ghosh: শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ABVP-র নিখিল

Nikhil Das: আলিপুর আদালতে মানহানির মামলার দায়ের করেছেন নিখিল। সম্প্রতি একটি 'টক শো'-তে শতরূপ দাবি করেছিলেন নিখিল শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত। নিখিলের অভিযোগ উক্ত মামলায় তিনি বেকসুর খালাস হয়েছেন বহু আগেই। সেই সত্য জানার পরেও মিথ্যা তথ্য দিয়ে মানহানি করেছেন শতরূপ।

Satarup Ghosh: শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ABVP-র নিখিল
শতরূপ ঘোষ ও নিখিল দাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 01, 2026 | 3:49 PM

কলকাতা: যাদবপুরে অশান্তির ঘটনায় বেশ কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের PHD গবেষক তথা এবিভিপির (ABVP) ইউনিট সভাপতি নিখিল দাস। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পাল্টা হলফনামা তুলে শতরূপের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ করেন তিনি। এবার শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার নিখিল দাস।

আলিপুর আদালতে মানহানির মামলার দায়ের করেছেন নিখিল। সম্প্রতি একটি ‘টক শো’-তে শতরূপ দাবি করেছিলেন নিখিল শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত। নিখিলের অভিযোগ উক্ত মামলায় তিনি বেকসুর খালাস হয়েছেন বহু আগেই। সেই সত্য জানার পরেও মিথ্যা তথ্য দিয়ে মানহানি করেছেন শতরূপ। আদালতে নিখিল আর্জি জানিয়েছেন,তার আবেদন গ্রহণ করে শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হোক।

বিরোধীদের চাঁচাছোলা ভাষায় বরাবরই আক্রমণ করেন শতরূপ। বিশেষ করে টক শো-তে গিয়েছে রাজনৈতিক দলগুলিকে আক্রমণ শানান। সেই মতোই সম্প্রতি একটি চ্যানেলে বিতর্কিত অনুষ্ঠানে গিয়েছিলেন বাম নেতা। তখন তিনি বলেছিলেন, নিখিলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। পরে নিখিল আদালতের নথি দেখিয়ে জানিয়েছিলেন, এই মামলায় আগেই ক্লিনচিট পেয়েছেন। এরপর আজ শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us