Sealdah: শিয়ালদহ পুলিশ কিয়স্কে ‘হামলা’, গ্রেফতার ১

Sealdah: অভিযোগ, বাঁশ, লাঠি, নিয়ে ভাঙচুর চালানো হয় পুলিশের কিয়স্কে। ঘটনার আকস্মিকতায় প্রথমে স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তাই। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Sealdah: শিয়ালদহ পুলিশ কিয়স্কে হামলা, গ্রেফতার ১
শিয়ালদহ পুলিশ কিয়স্কে হামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 19, 2024 | 12:36 PM

কলকাতা: শিয়ালদহ পুলিশ কিয়স্কে হামলার অভিযোগ। শিয়ালদহে একটি বাসের দুই যাত্রীর মধ্যে বচসা হয়। তখন ওই বচসার মধ্যস্থতায় নামে ট্রাফিক পুলিশ। কিয়স্কের ভিতরে বসিয়ে এক যাত্রীর বক্তব্য শুনছিলেন পুলিশ কর্তা। তখনই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁর পরিচিত এসে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালান বলে অভিযোগ।

অভিযোগ, বাঁশ, লাঠি, নিয়ে ভাঙচুর চালানো হয় পুলিশের কিয়স্কে। ঘটনার আকস্মিকতায় প্রথমে স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তাই। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিয়স্কে ভাঙচুর চালায় অভিযুক্ত। বাঁশ লাঠি নিয়ে চলে হামলা।
এই ঘটনায় বিশ্বকর্মা সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে, কেন হঠাৎ করে এসে কিয়স্কে ভাঙচুর চালাল। আদৌ ওই ব্যক্তি কী করেন, কীভাবে তাঁর দলবল খবর পেয়ে গেল, এই নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Follow Us