
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিজেপি নেতারা দাবি করে আসছিলেন বাংলায় এক কোটি নাম বাদ পড়বে। সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে চরম বিতর্ক হয়েছে বাংলায়। মামলা-মোকদ্দমার পর অবশেষে আজ, শনিবার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। কত নাম বাদ যাবে, তা এখনও স্পষ্ট হয়নি, কারণ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সময় আছে এখনও। তবে এদিন তালিকা প্রকাশ হওয়ার পর কত নাম বাদ পড়ল? বাংলায় আর কত ভোটার রইল।
শনিবার সকালেই জেলায় জেলায় চূড়ান্ত তালিকা সামনে আসে। পরে বিকেলে অনলাইনে তালিকা দেখার অপশন খুলে যায় সাধারণ মানুষের সামনে। এরপর সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের তরফে পুরো হিসেব প্রকাশ করা হয়েছে।
কত নাম বাদ পড়ল?
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল- ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
পুরুষ ভোটারের সংখ্যা ছিল- ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৮৬৫
মহিলার ভোটারের সংখ্যা ছিল- ৩ কোটি ৭৭ লক্ষ ৩১ হাজার ৮৮৭
তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল- ১ হাজার ৭৭৭।
ড্রাফট লিস্ট বা খসড়া তালিকায় বাদ গিয়েছিল প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ টি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ওই তালিকা বেরনোর পর ভোট ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০।
চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর কত নাম রইল
খসড়া তালিকার পর আরও ৫ লক্ষ ৪৬ হাজার ০৫৩ জনের নাম বাদ পড়েছে।
খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর ফর্ম ৬ ও ফর্ম ৬এ দিয়ে তালিকায় যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম।
ফর্ম ৮ দিয়ে যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের নাম।
ফলে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জনের নাম।