Sovan on Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হলে অনেকের রাতের ঘুম চলে যাবে: শোভনদেব

Sovandev Chatterjee: প্রসঙ্গত, পালা বদলের পর প্রাক্তন মুখ্য়মন্ত্রী মোটের উপর দুবার পথে নামতে দেখা গিয়েছে। হকার উচ্ছেদ সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। আর এবার বারুইপুরের ঘটনায় সবুজ মোমবাতি হাতে রাস্তায় নামেন নিজের ঘরের পাশেই। এখানে উল্লেখ্য, সম্প্রতি মমতার বাড়ির সামনে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছিল।

Sovan on Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হলে অনেকের রাতের ঘুম চলে যাবে: শোভনদেব
শোভন দেব চট্টোপাধ্যায়, বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 07, 2026 | 8:23 PM

কলকাতা: পালা বদলের পর থেকে তৃণমূলের অন্দরের ভাঙন ঠেকানো যাচ্ছে না। কাউন্সিলর থেকে বিধায়ক সাংসদ-সকলেই বিক্ষুব্ধ। থেকে গিয়েছেন মোটে কয়েকজন। আপাতত সে ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। এবার এই নিয়েই মুখ খুললেন প্রবীণ নেতা তথা বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

বাম আমলে বিরোধী নেত্রী হিসাবে মমতার আন্দোলনের কথা সকলের জানা। অনশন-আন্দোলন-বিক্ষোভ কী কী না করেননি। এমনকী ক্ষমতায় থাকাকালীন সেই কথা বারেবারে আওড়েছেন তিনি। বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা গিয়েছিল, “আমি আন্দোলন করে উঠেছি। সংগ্রামী লগ্নে আমার জন্ম। করব…লড়ব…জিতব।” প্রতিবার তিনি বলেছেন, কীভাবে আন্দোলনের সময় তাঁকে মারধর করা হত। কতবার তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সেই নেত্রী ক্ষমতা হারাতে এখন আর পথে নামতে দেখা যাচ্ছে না তাঁকে। যে মমতা এক সময় বলেছিলেন, আন্দোলন থেকে তাঁর জন্ম আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, পালা বদলের পর প্রাক্তন মুখ্য়মন্ত্রী মোটের উপর দুবার পথে নামতে দেখা গিয়েছে। হকার উচ্ছেদ সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। আর এবার বারুইপুরের ঘটনায় সবুজ মোমবাতি হাতে রাস্তায় নামেন নিজের ঘরের পাশেই। এখানে উল্লেখ্য, সম্প্রতি মমতার বাড়ির সামনে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বারুইপুরে যেতে চাওয়ায় তাঁর বাড়ির সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছিল। ফলে সেখানে যেতে পারেননি মমতা। এ প্রসঙ্গে মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হলে অনেকের রাতের ঘুম চলে যাবে।

 

Follow Us