Kunal-Sovan and Ritabrata: কুণালকে নিয়ে সোজা স্পিকারের কাছে শোভন, বিধানসভায় কী করছেন ঋতব্রত জানালেন সব

West bengal Assembly: শোভনদেব, কুণালদের তৃণমূল শিবিরের অভিযোগ, গতকাল স্পিকার ও তথাকথিত 'বিরোধী দল' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল শিবিরকে কুণাল পরপর নিশানা করায় এই ধরনের পদক্ষেপ করা হল। এরপর বুধবার রথীন্দ্র বসুকে গিয়ে আজ শোভনদেবরা অভিযোগ করেন।

Kunal-Sovan and Ritabrata: কুণালকে নিয়ে সোজা স্পিকারের কাছে শোভন, বিধানসভায় কী করছেন ঋতব্রত জানালেন সব
কী ঘটেছে বিধানসভায়?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 24, 2026 | 5:00 PM

কলকাতা: ফের তৃণমূলের দুই শিবিরের মধ্যে ঝগড়া। মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ আক্রমণ করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। আজও ছিল বিধানসভার অধিবেশন। অভিযোগ, ঋতব্রত শিবিরের ‘খোঁচা’য় নাম বাদ কুণালের। পরে হস্তক্ষেপ করেন স্পিকার রথীন্দ্র বসু (Rathindra Basu)।

বিধানসভা অধিবেশনে কে কে বলবেন সেই নিয়ে বক্তা তালিকা তৈরি হয়। সেখানে কুণাল ঘোষের নাম দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তবে বক্তা তালিকা ছেপে এলে দেখা যায় তাতে কুণাল ঘোষের নাম নেই। সেখানে কুণালের বদলে লেখা হয়েছে শোভনদেবের নাম। জানা যাচ্ছে, এরপরই এ নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন শোভনদেব (Sovan dev chatterjee)। বলেছেন, ‘আমাদের হয়ে কে বলবে সেটা ওরা ঠিক করে দেবে নাকি?’

শোভনদেব, কুণালদের তৃণমূল শিবিরের অভিযোগ, গতকাল স্পিকার ও তথাকথিত ‘বিরোধী দল’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল শিবিরকে কুণাল পরপর নিশানা করায় এই ধরনের পদক্ষেপ করা হল। এরপর বুধবার রথীন্দ্র বসুকে গিয়ে আজ শোভনদেবরা অভিযোগ করেন। পরে স্পিকার অনুমতি দেন, আজ কুণালই বলবে।আগামিকাল বলবেন শোভনদেব। সূত্রের খবর, ঋতব্রতদের শিবির থেকেই এই নাম বদলের কাজ করেছিলেন বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান বলে খবর।

Follow Us