SSCর ‘অযোগ্য’দের এবার ডাকা শুরু সিবিআইয়ের, বড় নাম উঠে আসতে চলেছে আবার?

SSC: ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেখানেই যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছেন, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন, তাদেরই এবার ধরে ধরে তলব করছে সিবিআই।

| Edited By: সায়নী জোয়ারদার

May 13, 2024 | 11:18 AM

কলকাতা: ‘অযোগ্য’ শিক্ষকদের এবার তলব করতে শুরু করল সিবিআই। ‘কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, এরকমই সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে এবার পড়তে হতে পারে ‘অযোগ্য’দের। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’দের। হাইকোর্টের রায়কে হাতিয়ার করেই এই তলব সিবিআইয়ের। নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখে ইতিমধ্যেই শাসকশিবিরের বিড়ম্বনা বেড়েছে। এবার ‘অযোগ্য’দের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দল কি আরও অস্বস্তিতে পড়তে চলেছে, উঠছে সেই প্রশ্ন।

নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’ শিক্ষকদের। তালিকা ধরে ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের হাতে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর।

কিন্তু সিবিআইয়ের হাতে এই তালিকা এলো কোথা থেকে? সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে।

এসএসসিও অনেককে চিহ্নিত করেছে। অনেকের চাকরি বাতিল হয়েছে। তবে অনেকে চাকরিও করছেন। এই অযোগ্যদেরই এবার তলব করেছে নিজাম প্য়ালেস।

সম্প্রতি ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেখানেই যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছেন, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন, তাদেরই এবার ধরে ধরে তলব করছে সিবিআই।

Loading...
Unable to load recommendations.
Follow Us