Suvendu Adhikari on 21 July: ২১ জুলাইয়ের আগে ‘মাস্টারস্ট্রোক’! আজই চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন শুভেন্দু

21 July Commission Report: তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, প্রথমবার ২১ জুলাই পালিত হবে মঙ্গলবার। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে ২১ জুলাইও এবার ভেঙে খানখান হয়েছে। শুধুমাত্র কলকাতাতেই তিনটি '২১ জুলাই'য়ের সভা হবে। দিল্লিতেও ২১ জুলাই পালন করতে চলেছে এনসিপিআই।

Suvendu Adhikari on 21 July: ২১ জুলাইয়ের আগে মাস্টারস্ট্রোক! আজই চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন শুভেন্দু

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 20, 2026 | 1:10 PM

কলকাতা: অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে আলো দেখতে চলেছে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট। ১৫ বছর তৃণমূল সরকারে থাকলেও ওই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের (21 July) ঘটনার তদন্তেই ওই কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় সেই কমিশন। রিপোর্টও প্রকাশ করা হয় কমিশনের তরফে। কিন্তু সেই রিপোর্টে কী সুপারিশ করা হয়েছিল, তা প্রকাশ্য়ে আনেনি তৃণমূল সরকার। এবার সেই রিপোর্ট প্রকাশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, প্রথমবার ২১ জুলাই পালিত হবে মঙ্গলবার। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে ২১ জুলাইও এবার ভেঙে খানখান হয়েছে। শুধুমাত্র কলকাতাতেই তিনটি ‘২১ জুলাই’য়ের সভা হবে। দিল্লিতেও ২১ জুলাই পালন করতে চলেছে এনসিপিআই। আর সেই সভার ঠিক আগের দিন ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার সকালেই বিধানসভায় শুভেন্দু জানিয়েছেন, এদিনই রিপোর্ট প্রকাশ করা হবে।

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। সেই অভিযান আটকাতে গুলি চালায় পুলিশ। ১৩ জন যুব কংগ্রেস নেতার মৃত্যুতে অভিযোগ ওঠে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। পরে তৃণমূল ক্ষমতায় আসার পর ওইদিনের ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয়। সেই কমিশন একে একে বাম সরকারের মন্ত্রী-অফিসারদের জিজ্ঞাসাবাদ করে। হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও।

৩০০-র বেশি সাক্ষ্য গ্রহণ করার পর কমিশন রিপোর্ট প্রকাশ করে। নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল কমিশন। রিপোর্টে বলা হয়েছিল যে, সেদিন গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল না।

Follow Us