Sujit Basu: এবার জেলে গিয়ে সুজিত বসুকে জেরা করবে সিবিআই, অনুমতি দিল আদালত

Sujit Bose CBI Interrogation: মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানান, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে এবং নতুন উঠে আসা তথ্যের ভিত্তিতে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। সেই কারণেই প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি চাওয়া হয়। সওয়াল-জবাব শেষে বিচারক সিবিআইয়ের এই আবেদনে সম্মতি দেন।

Sujit Basu: এবার জেলে গিয়ে সুজিত বসুকে জেরা করবে সিবিআই, অনুমতি দিল আদালত
সুজিত বসুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2026 | 7:02 PM

কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তের গতি আরও বাড়াতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় বর্তমানে জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আবেদন জানায় সিবিআই। আদালত সূত্রে খবর, তদন্তকারী সংস্থার সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এর ফলে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে জেরা করতে পারবেন সিবিআই আধিকারিকরা।

মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানান, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে এবং নতুন উঠে আসা তথ্যের ভিত্তিতে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। সেই কারণেই প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি চাওয়া হয়। সওয়াল-জবাব শেষে বিচারক সিবিআইয়ের এই আবেদনে সম্মতি দেন।

উল্লেখ্য, পুরসভা নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় এর আগে প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে সিবিআই যে চূড়ান্ত চার্জশিট পেশ করেছিল, সেখানে অয়ন শীলের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং নগরোন্নয়ন দফতরের এক প্রাক্তন কর্তা-সহ মোট তিনজনের নাম উল্লেখ ছিল।

তবে পরবর্তীতে এই মামলার সমান্তরাল তদন্তে নেমে ইডি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে। ইডির হাতে সুজিত বসুর গ্রেফতারির পরই সিবিআই আদালতের অনুমতি নিয়ে এই মামলার পুনরায় তদন্ত শুরু করে। ইতিমধ্যেই সুজিত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার একাধিক আধিকারিক ও কাউন্সিলরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এবার সরাসরি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে জেরা করার অনুমতি মেলায় এই মামলার তদন্ত কোন নতুন মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us