Swarup Biswas and Suman Banerjee: ‘বললেন অন্তত একটা কফি অন্তত খাও’,স্বরূপের সঙ্গে কোলাকুলি, সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন বিজেপির সুমন

CCTV Footage: নিউ আলিপুরের একটি ক্যাফেতে দেখা গিয়েছে দু'জনকে। ক্যাফের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে স্বরূপের পা ছুঁয়ে প্রণাম করতে যান সুমন। তারপরই বিজয়ার কোলাকুলি দুই প্রতিপক্ষ দলের দুই নেতার। দরজায় কড়া নাড়ছে পুরভোট। তার ঠিক আগে নিউ আলিপুরে স্বরূপ-সুমনের সাক্ষাতে নতুন সমীকরণ? উঠছে প্রশ্ন।

Swarup Biswas and Suman Banerjee: বললেন অন্তত একটা কফি অন্তত খাও,স্বরূপের সঙ্গে কোলাকুলি, সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন বিজেপির সুমন
সুমন বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2026 | 6:24 PM

কলকাতা: বিজয়ার পর কোলাকুলি, পাঁ ছুয়ে প্রণামের চেষ্টা, নিউ আলিপুরের ক্যাফেতে স্বরূপ বিশ্বাস ও বিজেপি নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা নিয়ে বিস্তর জল্পনা শুরু। যেহেতু কালীপুজোর পরই পৌর নির্বাচন। তাই তার আগে দুই প্রতিপক্ষ দলের দুই নেতার এই সৌজন্যতা নিতান্তই জল্পনা ছড়িয়েছে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুমন বন্দ্যোপাধ্যায়। চেনা পরিচিত  সঙ্গে দেখা হলে কেন সেটা নিয়ে এত কথা হবে? প্রশ্ন তুলেছেন তিনি।

সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন দু’টো মানুষের দেখা হয় তখন কেন রাজনীতিকে টেনে আনতে হবে? আজ স্বরূপদার বদলে ওইখানে যদি আমার দেবদূতদার সঙ্গে দেখা হত বা সোহমের সঙ্গে দেখা হত তখনও কি জল্পনা-কল্পনা চলত? নিশ্চয় না। তখন মনে হত হয়ত এমনিই দেখা হয়েছে।” তিনি এও বলেন, “স্বরূপদাও এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে ওঁর সঙ্গে বিরোধিতা ছিল আছে থাকবে। সেটা কমবে না। তার বাইরে তো সম্পর্ক থাকবে। ঠিক সম্পর্ক বলব না। ওঁর সঙ্গে আমার আলাপ-পরিচয় ছিল। সেই জায়গা থেকে বিজয়ার পর দেখা হয়েছে। আমায় জিজ্ঞাসা করেছিল কিছু খাবে? বললাম না। বলল অন্তত একটা কফি অন্তত খাও।”

নিউ আলিপুরের একটি ক্যাফেতে দেখা গিয়েছে দু’জনকে। ক্যাফের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে স্বরূপের পা ছুঁয়ে প্রণাম করতে যান সুমন। তারপরই বিজয়ার কোলাকুলি দুই প্রতিপক্ষ দলের দুই নেতার। দরজায় কড়া নাড়ছে পুরভোট। তার ঠিক আগে নিউ আলিপুরে স্বরূপ-সুমনের সাক্ষাতে নতুন সমীকরণ? উঠছে প্রশ্ন।

Loading...
Unable to load recommendations.
Follow Us