Summer Vacation: স্কুলে গরমের ছুটি ২২ দিন, ‘বোনাস’ রয়েছে উত্তরবঙ্গের জন্য

Summer Vacation: ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। প্রসঙ্গত, এই তিন জেলায় ভোট ১৯ এপ্রিল। ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চারদিন দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুল ছুটি থাকবে। এই জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট। ভোট হবে ২৬ এপ্রিল।

Summer Vacation: স্কুলে গরমের ছুটি ২২ দিন, বোনাস রয়েছে উত্তরবঙ্গের জন্য
এগোচ্ছে গরমের ছুটিImage Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 01, 2024 | 4:02 PM

কলকাতা: গরমের ছুটি বাড়ল। তবে গরমের জন্যই নয়, এ ছুটি ভোটের জন্যও বটে। ভোটের জন্য ১২ দিন গরমের ছুটি বাড়ল। ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট। এ রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হবে। সেই সূচিকে সামনে রেখেই মধ্যশিক্ষা পর্ষদ তাদের ছুটির তালিকা তৈরি করেছে।

১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। প্রসঙ্গত, এই তিন জেলায় ভোট ১৯ এপ্রিল।

২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চারদিন দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুল ছুটি থাকবে। এই জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট। ভোট হবে ২৬ এপ্রিল।

৬ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। ২ জুন পর্যন্ত ছুটি থাকবে। সরকারি ছুটি ও রবিবার ছাড়া ২২ দিন ছুটি।

Follow Us