SUV rams IndiGo plane: বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা বোলেরো গাড়ি, কলকাতায় এয়ারপোর্টে ভয়ঙ্কর ঘটনা

Kolkata Airport: কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই গাড়ির চালককে শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ওই বোলেরো গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা কি না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

SUV rams IndiGo plane: বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা বোলেরো গাড়ি, কলকাতায় এয়ারপোর্টে ভয়ঙ্কর ঘটনা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 08, 2026 | 1:18 PM

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগো বিমানে ডানদিকের ইঞ্জিনে ধাক্কা বোলেরো গাড়ির। ক্ষতিগ্রস্ত বিমানের একটি অংশ।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে বোলারো গাড়ি যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ৫০ নম্বর বে ইন্ডিগোর এয়ারবাস ৩২০-র ডানদিকের ইঞ্জিনের পিছনের অংশে ধাক্কা মারে গাড়িটি। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানের ডানদিকের ইঞ্জিনটি। সংশ্লিষ্ট বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা বিমানটি পরীক্ষা-নিরিক্ষা করে। প্রাথমিকভাবে গুরুতর ক্ষতির ইঙ্গিত পাওয়া গিয়েছে। যার ফলে বিমানটি বেশ কয়েকদিন অচল অবস্থায় থাকতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই গাড়ির চালককে শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ওই বোলেরো গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা কি না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানটি কলকাতা থেকে গুয়াহাটির দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিকল্প বিমানের ব্যবস্থা করেছে।

Follow Us