Suvendu Adhikari on Recruitment: আজ থেকে লাগবে না টাকা, নিয়োগ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নবান্নে

Suvendu Adhikari: পূর্বতন সরকারের আমলে তৎকালীন সভা করতে যে টাকা খরচ হত, সেই খরচ এখন কমেছে বলে জানিয়েছেন তিনি। আগের সরকার যে টাকা খরচ করত, এখন তার ২০ শতাংশ খরচ কম হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari on Recruitment: আজ থেকে লাগবে না টাকা, নিয়োগ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নবান্নে
নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2026 | 5:10 PM

কলকাতা: রাজ্য়ে পালাবদলের পর একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আজ, সোমবার নবান্নের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিয়োগের ঘোষণা করেছেন। কোথায়, কত নিয়োগ করা হবে সেই তালিকাও উল্লেখ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০,১৪৬ শূন্যপদে নিয়োগ হবে। পিএসসি-র মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত, পর্যটন, নগরোন্নয়ন দফতরে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি।

একইসঙ্গে শুভেন্দু আরও জানিয়েছেন, রাজ্য সরকার তাদের পরীক্ষার খরচ বহন করবে। পূর্বতন সরকারের আমলে তৎকালীন সভা করতে যে টাকা খরচ হত, সেই খরচ এখন কমেছে বলে জানিয়েছেন তিনি। আগের সরকার যে টাকা খরচ করত, এখন তার ২০ শতাংশ খরচ কম হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, জেনারেল প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফি দিতে হয়। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের আবেদনের ক্ষেত্রে দিতে হয় ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের আর চাকরির আবেদনের জন্য কোনও টাকা দিতে হতে হবে না। আবেদন ফি বাবদ যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। তাঁর কথায়, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণ মানসিকতার পরিচয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us