Suvendu Adhikari: পুজোর মুখে রাজ্যে বিপুল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Recruitment: নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "কর্মসংস্থান নিয়ে তো মানুষের বিরাট প্রত্যাশা রয়েছে। বিগত সরকার চাকরি দেয়নি। চাকরি চুরি করেছে। আগের সরকার থাকলে এই যে ১২ হাজার কনস্টেবলের সিলেকশন হল, পিএসসিতেও পরীক্ষা হল, অনেকগুলি পরীক্ষা হয়ে গিয়েছে।"

Suvendu Adhikari: পুজোর মুখে রাজ্যে বিপুল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 05, 2026 | 4:39 PM

কলকাতা: পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। সরকারি চাকরিতে বিপুল নিয়োগের (West Bengal Recruitment News) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন দফতর মিলিয়ে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কর্মসংস্থান নিয়ে শুভেন্দুর মন্তব্য

নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “কর্মসংস্থান নিয়ে তো মানুষের বিরাট প্রত্যাশা রয়েছে। বিগত সরকার চাকরি দেয়নি। চাকরি চুরি করেছে। আগের সরকার থাকলে এই যে ১২ হাজার কনস্টেবলের সিলেকশন হল, পিএসসিতেও পরীক্ষা হল, অনেকগুলি পরীক্ষা হয়ে গিয়েছে। পিএসসি এখন ফুলদমে সব বাকি থাকা পরীক্ষা করছে। আমরা এক লক্ষ চাকরি দেব। নিশ্চিন্তে থাকুন। আগের সরকার এলে এটা কখনওই হতো না। ওবিসি জট থেকেই তো বেরোতে পারত না। আমরা এই জট থেকে বেরিয়ে এসছি। এসএসসিও ধীরে ধীরে কাজ করা শুরু করেছে।”

নিয়োগ নিয়ে ঘোষণা 

শুভেন্দু বলেন, “আজ বিভিন্ন দফতর মিলিয়ে ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। যা পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে হবে।” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, দমকল, বনদফতর, কলকাতা পুলিশ-সহ একাধিক দফতরে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও বলেন, “ছয় থেকে আট মাসের জন্য সব স্তরের পরীক্ষা সম্পূর্ণ করার পরে এঁরা নিয়োগ পেয়ে যাবেন।”

এছাড়া, তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us