Suvendu Adhikari on DA: ‘…এর পিছনে আমারও ছোটখাটো রোল ছিল’, কেন হাসিমুখে বললেন শুভেন্দু?

Suvendu Adhikari:শুভেন্দু আজ আশ্বাস দিয়ে বলেন, "রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করলাম।" 

Suvendu Adhikari on DA: ...এর পিছনে আমারও ছোটখাটো রোল ছিল, কেন হাসিমুখে বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

Jul 21, 2026 | 6:31 PM

কলকাতা: এখনও ডিএ (DA) কেন পেলেন না সরকারি কর্মীরা? একুশের সভা থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম।” আজ এই ডিএ নিয়েই সবটা উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, আগামী দিনে পুরো বকেয়া মহার্ঘ্য ভাতা পেয়ে যাবেন সরকারি কর্মী।

শুভেন্দু অধিকারী পূর্বতন অভিজ্ঞতা প্রথমে ভাগ করেন। বলেন, “২০১৫ সালে অভিরূপ সরকারের কমিটি হয়। আমি ২০১৬-তে আমি মন্ত্রী হই। আমি ২০১৯-এ সেই সময় মুখ্য়মন্ত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলাম পে কমিশনের টাকার বিষয়ে।  উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলছেন কমিশনের রিপোর্ট তৈরি নেই। আমি তখন জানাই, অর্থমন্ত্রী ভুল কথা বলছেন। কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন। তৎকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন আমার সামনেই। তখন কমিশনার বলেন, অর্থমন্ত্রী বলেছেন রিপোর্ট জমা দিতে না, টাকা নেই। আমি বললাম, এটা দিয়ে দিন।”

এ রাজ্য ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই দেখেছে। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘদিন চলেছে পেন-ডাউন। এ দিন সুপ্রিম নির্দেশ নিয়ে তিনি বলেন, “সেই ২০২০-তে ষষ্ঠ পে কমিশন আপনারা পান। তবে ডিএ তুলে দেয়। পরে সুপ্রিম লড়াই হয়ই। পিছনে আমারও ছোটখাট রোল ছিল। আর বাকি যাঁরা থার্ড পার্টি থেকে টাকা পান তাঁদেরও দেখছি।”

শুভেন্দু আজ আশ্বাস দিয়ে বলেন, “রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করলাম।”

 

Follow Us