Suvendu Adhikari on Police: অভিষেকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, থানায় গিয়ে ওসি বলাই বাগকে স্পষ্ট বার্তা দিয়ে এলেন শুভেন্দু

Suvendu Adhikari at Kalighat: এদিন বাবুনের পুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চায়ের আমন্ত্রণে থানায় গিয়েছেন। ভিতরে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, ওসি বলাই বাগকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari on Police: অভিষেকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, থানায় গিয়ে ওসি বলাই বাগকে স্পষ্ট বার্তা দিয়ে এলেন শুভেন্দু
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2026 | 10:23 PM

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইয়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক আগেই ওই গলিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের জন্মদিনে রাতভর সরগরম ছিল গোটা এলাকা। কালীঘাট (Kalighat) থানার ওসি-র সঙ্গে বচসায় জড়িয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সেই ওসি-র সঙ্গে নিজে কথা বলে এলেন মুখ্যমন্ত্রী।

এদিন বাবুনের পুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চায়ের আমন্ত্রণে থানায় গিয়েছেন। ভিতরে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, ওসি বলাই বাগকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, ওসি-কে শুভেন্দু বুঝিয়ে এসেছেন, চোখে চোখ রেখে কাজ করতে হবে। ‘ভয় পাবেন না, আমি সঙ্গে আছি’ বলে আশ্বাস দিয়ে এসেছেন তিনি। সূত্রের খবর, জন্মদিনের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অভিষেক ও তাঁর সমর্থকদের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের প্রবল বচসা হয়। ওসি বলাই বাগ সেই সময় ছিলেন প্রথম সারিতে। তাঁর সঙ্গে প্রবল বচসা হয় অভিষেকের। সেই ঘটনার পর এদিন কালীঘাট থানায় গিয়ে ওসি-কে উৎসাহিত করেছেন অভিষেক।

Loading...
Unable to load recommendations.
Follow Us