Suvendu Adhikari TV9 Conclave: ‘কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন’, কোন বিষয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর?

Suvendu Adhikari TV9 Conclave: কেবল পূর্বতন সরকার নয়, তার আগে বাম আমলেরও দুর্নীতি তিনি বার করে অভিযুক্তদের 'জেলে ভরতে' উদ্যত।  তিনি জানান, বিগত বামফ্রন্ট জমানার ৩৪ বছর এবং পরবর্তী মমতা সরকারের ১৫ বছরের সমস্ত অনিয়ম ও অপরাধমূলক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একাধিক বিশেষ টিম ও অ্যান্টি-করাপশন উইং গঠন করা হয়েছে। TV9 বাংলার কনক্লেভে এসে আরও একবার মুখ্যমন্ত্রী বললেন, "কমিউনিস্টেরবাবুরা নিশ্চিন্তে থাকুন।"

Suvendu Adhikari TV9 Conclave: কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, কোন বিষয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর?
টিভি৯ বাংলার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit source: TV9 Bangla

Aug 27, 2026 | 5:21 PM

কলকাতা: রাজ্যের দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে যে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার, সে কথা ক্ষমতায় আসার পরই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  কেবল পূর্বতন সরকার নয়, তার আগে বাম আমলেরও দুর্নীতি তিনি বার করে অভিযুক্তদের ‘জেলে ভরতে’ উদ্যত।  তিনি জানান, বিগত বামফ্রন্ট জমানার ৩৪ বছর এবং পরবর্তী মমতা সরকারের ১৫ বছরের সমস্ত অনিয়ম ও অপরাধমূলক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একাধিক বিশেষ টিম ও অ্যান্টি-করাপশন উইং গঠন করা হয়েছে। TV9 বাংলার কনক্লেভে এসে আরও একবার মুখ্যমন্ত্রী বললেন, “কমিউনিস্টেরবাবুরা নিশ্চিন্তে থাকুন।”

কী বললেন মুখ্যমন্ত্রী? 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যত মহিলার ওপর অত্যাচার হয়েছে, বাম আমলেও, ধানতলা-বানতলা-অনীতা দেওয়ান কোনওটা ছাড়া হবে না। কমিউনিস্টেরবাবুরা নিশ্চিন্তে থাকুন। সব বের করব আমি, শুধু ১৫ নয়। ৩৪ যুক্ত করে বার করব।”

কী কী পদক্ষেপ? 

ইনস্টিটিউশনাল অ্যান্টি-করাপশন কমিটি:

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই দুর্নীতিবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

চোর ধরে জেলে ভরার জন্য এই কমিটিকে পূর্ণ স্বায়ত্তশাসন ও ক্ষমতা প্রদান করা হয়েছে।

এই টিমে সৎ আইপিএস অফিসার জয়রমনকে যুক্ত করা হয়েছে।

 

বিশেষ তদন্তকারী টিম (SIT):

অবসরপ্রাপ্ত সমাপ্তি দেবী এবং পদস্থ আইপিএস অফিসার দময়ন্তী সেনের ওপর এই তদন্তের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বাম আমলের নারী নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত:

শুধু সাম্প্রতিক সময়ের ঘটনা নয়, বামফ্রন্ট জমানার ৩৪ বছরের আমলেও ঘটে যাওয়া সমস্ত নারী নির্যাতনের ঘটনার তদন্ত হবে।

ধানতলা, বানতলা এবং অনীতা দেওয়ান সংক্রান্ত ঐতিহাসিক মামলাগুলি পুনরায় খতিয়ে দেখে বিচার সুনিশ্চিত করা হবে।

 

অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের ভূমিকা:

অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস মুরলীধর শর্মাকে। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ প্রতিদিন সক্রিয়ভাবে চলছে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us