Tala Tank Water: ফাটল টালার পাইপ, বন্ধ ট্রেন চলাচল, ‘এক কোমর সমান জল…’, বলছেন বাসিন্দারা

Tala Tank: আজ ভোর রাত থেকে এই ঘটনা ঘটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা দেখেন শুকনো রাস্তা পুরো জলমগ্ন হয়ে গিয়েছে। তারপর বিষয়টি নজরে আসে তাঁদের। বিশেষ করে জলমগ্ন হয়ে রয়েছে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকা। জল পেরিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুরসভার কর্মীরা।

Tala Tank Water: ফাটল টালার পাইপ, বন্ধ ট্রেন চলাচল, এক কোমর সমান জল..., বলছেন বাসিন্দারা
টালায় ফাটল পাইপImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2026 | 12:23 PM

কলকাতা: বৃষ্টি হয়নি। অথচ গোটা রাস্তা জলমগ্ন। এমনকী রেললাইনে জল। কারণ ফেটে গিয়েছে টালার ট্যাঙ্কের পাইপ (Tala Tank)। আর তার জেরেই এই বিপত্তি। টালার কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতেই এই সমস্যা। এ দিকে ট্যাঙ্কের পাইপ ফাটতেই পুরো এলাকা জলমগ্ন। সাময়িক ভাবে বন্ধ রয়েছে রেলচলাচল।

আজ ভোর রাত থেকে এই ঘটনা ঘটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা দেখেন শুকনো রাস্তা পুরো জলমগ্ন হয়ে গিয়েছে। তারপর বিষয়টি নজরে আসে তাঁদের। বিশেষ করে জলমগ্ন হয়ে রয়েছে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকা। জল পেরিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুরসভার কর্মীরা।

এক বাসিন্দা বলেন, “আজ সকাল আটটা নাগাদ দেখি এই অবস্থা। আমার বাড়ি এর কাছেই। খুবই যাতায়াতের অসুবিধা হচ্ছে। আরও একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আজ ভোরবেলা থেকে পুরো ঘোষবাগান, টালা সব ভেসে গিয়েছে। কাজ শুরু হচ্ছে। কোমর সমান জল হয়েছে। আমরা অনেকদিন ধরে বোরো চেয়ারম্যানকে বলেছি যাতে সারিয়ে দিন। কিন্তু কথাই শোনেনি।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us