Laketown: লেকটাউনে তখন ছুটছিল ২২৩ রুটের বাস, হঠাৎ ভেঙে পড়ল কৃষ্ণচূড়া, তারপর যা হল জাস্ট দেখুন খালি…

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2026 | 5:05 PM

রবিবার সকাল ৯টা বেজে ৫ মিনিট নাগাদ লেকটাউনের বি-ব্লকে মিলন সংঘ ক্লাবের পাশে হঠাৎ করে বিপজ্জনক ভাবে থাকা কৃষ্ণচূড়া হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা বাস,অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট গাড়ির উপর। ক্ষতিগ্রস্ত হয় তিনটি গাড়ি। খবর যায় লেকটাউন থানায়।

চলন্ত বাসের ওপর ভেঙে পড়ল গাছ। অল্পের জন্য রক্ষা পেলেন বাস যাত্রীরা। প্রত্যেকেই নিরাপদ এবং সুরক্ষিত অবস্থায় বাস থেকে নেমেছে বলে পুলিশ সূত্র মারফত খবর। লেকটাউনে বি ব্লকে বিপজ্জনকভাবে থাকা গাছ ভেঙে পড়ল দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ ও দমকল বাহিনী, ভেঙে পড়া গাছটিকে অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছে।

Follow Us